নির্বাচিত রচনা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ পাস করার পর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অধ্যাপনাকে। পরবর্তীকালে বিজ্ঞাপনশিল্পের সঙ্গে যুক্ত হন, কাজ করেন করাচি ও নয়াদিল্লিতে এবং ১৯৭২ থেকে ঢাকাতে। বাংলাদেশের অভ্যুদয়ের পর এ দেশের প্রথম নাটকের পত্রিকা থিয়েটার প্রকাশ করেন। প্রতিষ্ঠা করেন নাট্যগোষ্ঠী ‘থিয়েটার’।
বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নাটক করেছেন, দীর্ঘদিন সংবাদ পাঠ করেছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)র বাংলাদেশ কেন্দ্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আইটিআই-র বিশ্ব সভাপতি ছিলেন ছয় বছর, বর্তমানে সাম্মানিক সভাপতি। বাংলাদেশের নাট্যচর্চায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন একুশে পদক ও বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ২৬। প্রখ্যাত নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার তাঁর স্ত্রী ও প্রতিশ্রুতিশীল নাট্যশিল্পী ও নির্দেশক ত্রপা মজুমদার তাঁদের একমাত্র সন্তান। প্রকাশিত বইয়ের তালিকা ১. নির্বাচিত রচনা, প্রবন্ধ-নিবন্ধ ও আত্মকথা, প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৮
বইয়ের তথ্য
| নাম | নির্বাচিত রচনা |
|---|---|
| ইংরেজি নাম | Nirbachito Rochona |
| লেখক | |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | গল্পসমগ্র/সংকলন |
| আইএসবিএন | 9847012007846 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৪৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 448 |
| ভাষা | bangla |
| ISBN | 9847012007846 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!