বাংলার দর্শন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"বাংলার দর্শন" বইয়ের ফ্ল্যাপের লেখা: ব্রিটিশ উপনিবেশের আগে বাংলার জনসংস্কৃতির ভেতর উদ্ভব ও বিকাশ ঘটেছে। যেসব দর্শনের, সেগুলােই এ অঞ্চলের দর্শনের সবচেয়ে জীবন্ত ধারা। বৃহৎ বঙ্গের প্রাচীন সংস্কৃতি থেকে উদ্ভূত হয়ে দীর্ঘকাল ধরে বিভিন্ন ধারায় বিকশিত হয়েছে। দেহাত্মবাদী মত। বৌদ্ধ যুক্তিবাদীদের মধ্যে অষ্টম শতাব্দীর দার্শনিক আচার্য শান্তরক্ষিত নানা দার্শনিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টি করেন তার অনন্য অবস্থান। বৌদ্ধ সহজিয়ারাও দর্শনের গভীর পথ খুঁড়েছেন চর্যাপদ ও দোহাকোষগুলােতে।
ষােড়শ শতকের বাংলায় একদিকে চৈতন্যের ভাবান্দোলন, অন্যদিকে রঘুনাথ শিরােমণির নব্য ন্যায়ের ধারা সমৃদ্ধ করেছে বাংলার দর্শনকে। এ অঞ্চলের সুফি দার্শনিকেরাও সৃষ্টি করে গেছেন চিন্তার আলাদা পদ্ধতি। দর্শনের নানা ধারা থেকে চিন্তার উত্তরাধিকার নিয়ে বাউল-ফকিরেরা সৃষ্টি করেন দার্শনিক ভাবনার অনন্য পথ। অনুপনিবেশিত বাংলার এসব দর্শন-ধারার ভেতরেই নিহিত আছে বাঙালির ধর্ম, সমাজ ও সংস্কৃতির শিকড়।
বইয়ের তথ্য
| নাম | বাংলার দর্শন |
|---|---|
| ইংরেজি নাম | Banglar Dorshon (Prak-Uponibesh Porbo) |
| লেখক | রায়হান রাইন |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | দর্শন বিষয়ক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789845250368 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
