বিজ্ঞান কল্পকাহিনি-মহাকাশের পিশাচ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নীলযোদ্ধা ড্যানিয়েল, জুলিয়া, ডিউক, হ্যাপি ও ক্রিস্টোফারকে যেকোনো প্রাণীতে রূপান্তরিত হওয়ার ক্ষমতাটা দেওয়া হয়েছিল এবং তখনই বলে দেওয়া হয়েছিল এর বিপদ সম্পর্কে: ‘রূপান্তরিত হয়ে কখনো দুই ঘন্টার বেশি থেকো না, তাহলে চিরকালের জন্য ওই প্রাণীর খোলসে আটকা পড়বে।’ কিন্তু সারা পৃথিবীর মানুষ যখন বিপদগ্রস্ত, ভিনগ্রহবাসী ভয়ংকর ভারেকরা তাদের গোলাম বানিয়ে পৃথিবী দখলের পাঁয়তারা করছে, তখন রূপান্তরিত হওয়ার এই বিপদটাকে খুব একটা গ্রাহ্য করেনি ওরা।
তার খেসারত দিতে হলো ক্রিস্টোফারকে। চিরকালের জন্য বাজপাখির খোলসে আটকা পড়ল ও। তবে তাতেও দমল না নীলযোদ্ধারা। ভারেকদের ঠেকানোর নতুন বুদ্ধি করল। পর্বতের মাঝখানে লেকের ওপরের আকাশে ওদের সঙ্গে বাধল ভয়ানক যুদ্ধ।
বইয়ের তথ্য
| নাম | বিজ্ঞান কল্পকাহিনি-মহাকাশের পিশাচ |
|---|---|
| ইংরেজি নাম | Biggan Kolpokahini-Mohakasher Pishach |
| লেখক | রকিব হাসান |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 9789845250146 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
