ময়ূর সিংহাসন (জেমকন সাহিত্য পুরস্কার ২০১৫)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মোগল শাহজাদা শাহ সুজা পালাচ্ছেন। রাজমহল থেকে টেকনাফের দিকে। এই তাঁর আখেরি সফর। একদিকে তাঁর অন্তরে চলছে হরেক ভাবনার টানাপোড়েন-ক্ষমতার টান আর তা থেকে পিছলে যাওয়ার পরিণতির, শরীরে প্রবাহিত তৈমুরের রক্তের তাপ আর পলায়নকারী বাস্তবতার, দৌলত আর কিসমতের। তিনি যাচ্ছেন। পেছনে চলেছে কাফেলা। বাংলার দীর্ঘ পথজুড়ে ছড়িয়ে পড়ছে তাঁর পলায়নের স্থায়ী চিহ্ন-সড়কে, স্থাপনায়, মানুষের মুখে মুখে তৈরি হয়ে ওঠা গীতে।
শাহ সুজার পেছনে চলেছে এক প্রেমিকও। পেশায় কলমচি, আচরণে উভকামী। পথে পথে কত কিসিমের মানুষের সঙ্গেই না তার মোলাকাত-পর্তুগিজ জাহাজের লশকর, শোলক-কাটা জেনানা, মাতাল, হিজড়া, পানের আড়তদার, মক্তবের মিয়াজি। তাদের ধূলিমাখা কাহিনি এসে পৌঁছায় রোহিঙ্গাদের এ সময়ের রক্তাক্ত ইতিহাসে।
এ কাহিনি যোগের-রাজাপ্রজা-নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের, ইতিহাসের সঙ্গে বর্তমানের। শাহীন আখতার লোকগান থেকে বের করে এনেছেন সামন্তযুগে চাপা পড়া সাধারণ মানুষের কথা। তুলে ধরেছেন মানুষের চিরন্তন কুহকী মন।
বইয়ের তথ্য
| নাম | ময়ূর সিংহাসন (জেমকন সাহিত্য পুরস্কার ২০১৫) |
|---|---|
| ইংরেজি নাম | Moyor Singhason (Jemkon Literature Award) |
| লেখক | শাহীন আখতার |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849074632 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৭২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০১৭ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
