ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৯টি পাতা পড়ে দেখুন

বিয়ে-শাদী, যৌতুক ও তালাক

ইসলামে বিয়ে সহজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳185

৳ 24625% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 61

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লেখকের ভূমিকা

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তার কোনো শরিক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ সা. আল্লাহর বান্দা এবং রাসূল।

আল্লাহ তাআলা মুহাম্মাদ সা., তাঁর পরিবার ও সকল সাহাবিগণের উপর দরুদ ও শান্তি বর্ষণ করুন।

ইসলামে বিয়ের অনেক গুরুত্ব ও উপকারিতা রয়েছে। সেই সাথে অত্যধিক মোহর নির্ধারণে রয়েছে ব্যক্তি ও সমাজের অনেক ক্ষতি। তাই এই গ্রন্থে আমি যথাসম্ভব বিয়ের উপকারিতা, অত্যধিক মোহরের অপকারিতা ও মন্দ পরিণাম নিয়ে লিখেছি।

সেই সাথে উদ্বুদ্ধ করেছি সহজে, স্বল্প মোহরে দ্রুত বিয়ে করতে। দ্রুত বিয়ের ফজিলত, সুপরিণাম ও প্রতিবন্ধকতা নিয়েও অল্পবিস্তর কথা বলেছি। এতে আরো উল্লেখ করেছি উত্তম বিয়ের শর্তসমূহ, সৎ স্ত্রীর গুণাবলি, বাসর রাত ও তৎপরবর্তী শিষ্টাচারসমূহ। রয়েছে দাম্পত্য অধিকার, একাধিক বিয়ের হেকমত, নববি মোহর, নাম ও উপনামে নববী আদর্শ সম্পর্কে নানা আলোচনা।

তাছাড়া আত্মরক্ষার্থে মহিলাদের পর্দা, বিয়েতে কুফূ তথা সমতা রক্ষা, সন্তানকে বুকের দুধ পান করানোর প্রতি উৎসাহিত করেছি। কৃত্রিমভাবে দুধ পান করানোর ক্ষতিগুলোও বলে দিয়েছি। সেই সাথে জোরপূর্বক বিয়ে, শিগার তথা “বিয়ের বিনিময়ে বিয়ে”র মতো নিষিদ্ধ বিয়েগুলো থেকে করেছি নিরুৎসাহিত। বেনামাজিকে বিয়ে করাতেও নিষেধ করেছি। সবশেষে প্রাপ্ত বয়সে পৌছা পর্যন্ত সন্তানদের বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করেছি।

এছাড়াও এই পুস্তিকায় আলাপ করেছি পাঠকদের জন্য উপকারী, সমাধানমূলক, ইহকালীন ও পরকালীন বিভিন্ন ক্ষতিকর বিষয়াদি নিয়ে। বিশেষত বিয়েতে আগ্রহী ছেলে-মেয়ে এবং অভিভাবকদের জন্য উপকারী ও ক্ষতিকর বিষয়াদি তুলে ধরেছি।

এই পুস্তিকার সকল আলোচনা কুরআন, হাদিস ও গবেষক আলেমদের বক্তব্য থেকেই গৃহীত। আল্লাহ তাআলা একে লেখক, পাঠক, প্রকাশক, পরিবেশক সবার জন্য উপকারী বানিয়ে দিন। সেই সাথে এই কর্মে ইখলাস দান করে একে জান্নাত লাভের উসিলা হিসেবে কবুল করুন।

এটিই আল্লাহর সকাশে আমার সকাতর প্রার্থনা। তিনিই আমাদের জন্য যথেষ্ট ও উত্তম অভিভাবক। তাঁর তাওফিক ছাড়া ভালো মন্দ কোনো কর্ম সম্পাদন অসম্ভব। নবী মুহাম্মাদ সা., তাঁর পরিবার ও সাহাবিগণের উপর আল্লাহ দরুদ ও শান্তি বর্ষণ করুন।

রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা যে লোকের দ্বীনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, সে যদি তোমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তবে তার সাথে (তোমাদের পাত্রীর) বিয়ে দিয়ে দাও। তা না করলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও বিপর্যয় ছড়িয়ে পড়বে।

সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তার মাঝে কিছু (ক্রটি) থাকলেও কি (এটা-ই করতে হবে)? তিনি বললেন, তোমাদের নিকটে যে লোকের দ্বীনদারি ও নৈতিক চরিত্র পছন্দ হয়, সে লোক তোমাদের কাছে বিয়ের প্রস্তাব করলে তার সাথে বিয়ে দিয়ে দাও। (বর্ণনাকারী বলেন) একথা তিনি তিনবার বললেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইসলামে বিয়ে সহজ
ইংরেজি নাম Islame biya sohoj
লেখক শাইখ আব্দুল্লাহ ইবনে জারুল্লাহ রহিমাহুল্লাহ, মুফতি শরিফুল ইসলাম নাঈম
প্রকাশনী অশ্রু প্রকাশন
বিষয় বিয়ে-শাদী, যৌতুক ও তালাক,পারিবারিক জীবনবিধান
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
শা

লেখক সম্পর্কে

শাইখ আব্দুল্লাহ ইবনে জারুল্লাহ রহিমাহুল্লাহ

বিয়ে-শাদী, যৌতুক ও তালাক বিষয়ক লেখক · প্রকাশক: অশ্রু প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 185

৳ 24625% ছাড়