মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়" বইয়ের ফ্ল্যাপের লেখা: মুষ্টিযােদ্ধা মােহাম্মদ আলী ছিলেন বিশ্বের সর্বকালের একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ। মুষ্টিযােদ্ধা পরিচয়ের বাইরেও তিনি ছিলেন একজন অভিনেতা, গায়ক, লেখক, কবি, বক্তা, শান্তিবাদী নেতা ও গরিবের বন্ধু । যখন তিনি জনপ্রিয়তার শীর্ষে, সেই ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে, পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। ঢাকা ছাড়াও ঘুরে বেড়ান চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও কাপ্তাইয়ে।
তখন তাঁকে বাংলাদেশের সাম্মানিক নাগরিকত্ব আর বাংলাদেশের পাসপাের্ট দেওয়া হয়। আমেরিকার শিকাগাে শহরে বাংলাদেশের সম্মানিত কনসাল জেনারেল হিসেবেও নিয়ােগ দেওয়া হয় তাঁকে। এ সময় মােহাম্মদ আলী গােজ ইষ্ট: বাংলাদেশ—আই লাভ ইউ নামক একটি তথ্যচিত্রে তিনি অভিনয় করেন। এ ছাড়া ঢাকায় বাংলাদেশের কিশাের মুষ্টিযােদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে এক প্রদর্শনী মুষ্টিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশে যেখানেই তিনি গেছেন, সেখানে হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছে।
এ দেশের মানুষের আতিথেয়তায় তিনি এবং তাঁর পরিবার অভিভূত হন। বাংলাদেশের জনগণকে ‘চমৎকার’ ও এ দেশকে ‘স্বর্গ’ বলে উল্লেখ করেন তিনি। কিংবদন্তি মহানায়ক মােহাম্মদ আলীর সপরিবার বাংলাদেশ সফরের বিস্তারিত বর্ণনা রয়েছে এ বইয়ে; যাতে একজন রসিক, সজ্জন ও বাংলাদেশপ্রেমী বিশ্ববিখ্যাত মানুষের জীবন ও ব্যক্তিত্বের নানা দিক উঠে এসেছে।
বইয়ের তথ্য
| নাম | মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয় |
|---|---|
| ইংরেজি নাম | Muhammad Alir Bangladesh Bijoy |
| লেখক | মুহাম্মদ লুৎফুল হক |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789849176527 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
