বিষয়ভিত্তিক অভিধান

যার যা ধর্ম: বাংলা ভাষায় প্রথম ধর্ম অভিধান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳672

৳ 80016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 128

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘যার যা ধর্ম: বাংলা ভাষায় প্রথম ধর্ম অভিধান’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মানুষের মধ্যে সহমর্মিতা ও মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার জন্য পরস্পরের ধর্ম সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। বাংলা ভাষার প্রথম এই ধর্ম অভিধানে পৃথিবীর প্রধান ও অপ্রধান বিভিন্ন ধর্মের মূলকথা, ইতিহাস-ঐতিহ্য, আচার-প্রথা, ধর্মীয় পুরুষদের জীবনী, ধর্মীয় প্রতিষ্ঠান ও তীর্থস্থান, মোট কথা ধর্মসংশ্লিষ্ট প্রায় সব বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতিমূলক আলোচনা অন্তভুর্ক্ত হয়েছে।

অনেক ক্ষেত্রে মূল উৎস থেকে তথ্য নিয়ে মুহাম্মদ হাবিবুর রহমান এই প্রয়োজনীয় ও শ্রমসাধ্য কাজটি করেছেন। ইতিপূর্বে যথাশব্দ, কোরানসূত্র ইত্যাদি গ্রন্থের মাধ্যমে তিনি অভিধানকার হিসেবে তাঁর কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সব শ্রেণীর পাঠকের জন্য অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা এবং প্রায় দুই হাজার ভুক্তিসমৃদ্ধ এই কোষগ্রন্থ আশা করি প্রত্যেক বাঙালি পাঠকের কাছে একটি অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যার যা ধর্ম: বাংলা ভাষায় প্রথম ধর্ম অভিধান
ইংরেজি নাম Jar Ja Darma: Bangla Vashay Prothom Darma Ovidhan
লেখক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় বিষয়ভিত্তিক অভিধান
আইএসবিএন 9789848765807
পৃষ্ঠা সংখ্যা ৩৭৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৮ সাল
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

লেখক সম্পর্কে

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের একজন অন্যতম শিক্ষাবিদ, আইনজীবী ও বিচারক। ১৯২৮ সালের ৩ ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী মুহাম্মদ জহির উদ্দীন ছিলেন একজন রাজনৈতিক কর্মী এবং আইনজীবী। শৈশব থেকেই রাজনৈতিক বিষয়াদি ও সংস্কৃতির দিকে তাঁর ঝোঁক ছিল। ১৯৪৭ এ দেশভাগের পর তাঁরা তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ ও পরবর্তীতে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মুহাম্মদ হাবিব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 672

৳ 80016% ছাড়