শিক্ষাবিদ

স্যার ফিলিপ হার্টগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳185

৳ 22016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 35

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘স্যার ফিলিপ হার্টগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ স্যার ফিলিপ জোসেফ হার্টগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। শিক্ষাবিদ ও শিক্ষা-সংগঠক হিসেবে শুধু উপমহাদেশেই নয়, কমনওয়েলথ দেশগুলোতে তাঁর স্থান ছিল একেবারে প্রথম সারিতে। তাঁর সুযোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড রূপে পরিচিতি লাভ করে।

বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁর দক্ষতা, নিষ্ঠা ও শ্রম সব দেশে ও সব কালেই শিক্ষাবিদদের জন্য আদর্শস্থানীয়। আমাদের সৌভাগ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তাঁর মতো এমন একজন শিক্ষাব্রতীকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পাওয়া গিয়েছিল। প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে প্রায় শতাব্দীকালের পথ পাড়ি দিয়েছে। অথচ অন্যদের কথা বাদ দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদেরও অনেকে বিশ্ববিদ্যালয়ের এই প্রতিষ্ঠাতা উপাচার্য সম্পর্কে আজও বলতে গেলে কিছুই জানেন না।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়-শিক্ষার ভিত্তি স্থাপিত হয় যাঁর দ্বারা, সেই মহান শিক্ষা-দার্শনিক, মনীষীর ব্যক্তিগত ও কর্মময় জীবনের পরিচয় এই প্রথমবারের মতো উপস্থাপন করলেন সৈয়দ আবুল মকসুদ তাঁর এই দীর্ঘ পরিশ্রমলব্ধ গবেষণাগ্রন্থে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্যার ফিলিপ হার্টগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য
ইংরেজি নাম Sir Philip Hartog: First Vice Chancellor of Dhaka University
লেখক সৈয়দ আবুল মকসুদ
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় শিক্ষাবিদ
আইএসবিএন 9789849176671
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
সৈয়দ আবুল মকসুদ

লেখক সম্পর্কে

সৈয়দ আবুল মকসুদ

জন্ম ১৯৪৬ সালের ২৩ অক্টোবর এলাচিপুর, মানিকগঞ্জ। শিক্ষা : মাধ্যমিক : ঝিটকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ (১৯৬৩); উচ্চ মাধ্যমিক : ঢাকা কলেজ (১৯৬৫); স্নাতক : ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬৯); ডিপ্লোমা (সাংবাদিকতা) : পশ্চিম জার্মানি (১৯৭৯); জার্মান ভাষায় প্রশিক্ষণ : বার্লিন (১৯৮৫)। পেশা : সাংবাদিকতা। বার্তা সম্পাদক (অবসরপ্রাপ্ত) বাংলাদেশ সংবাদ সংস্থা।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 185

৳ 22016% ছাড়