স্মৃতিচারণ ও স্মৃতিকথা

হরেক রঙের মানুষ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳210

৳ 25016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘হরেক রঙের মানুষ’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ মুহাম্মদ হাবিবুর রহমানের চিন্তাশীল ও মননধর্মী বহু বই বাজারে আছে। এ বইটির পরিকল্পনা করা হয়েছে সে ধরনের রচনার বাইরের লেখা দিয়ে। তাঁর প্রকাশিত-অপ্রকাশিত-অগ্রন্থিত লেখার এক বিপুল ভান্ডার প্রথম আলোর কাছে রয়ে গেছে। সেখান থেকে ভ্রমণ, গল্প, কবিতা ও অনুবাদের মতো তাঁর স্বল্প জ্ঞাত কয়েকটি লেখা বাছাই করে এ বইয়ে মুদ্রিত হয়েছে।

যুক্ত হয়েছে তাঁর ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতিকথাটিও। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের নেওয়া তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকারও এ গ্রন্থের মর্যাদা বাড়িয়েছে। এ বইয়ে যা আছে তা মূলত তাঁর জীবনে জড়িয়ে থাকা ও কল্পনায় রূপ পাওয়া নানা রকম মানুষেরই কথা। সেসব মানুষের বিচিত্র গল্পে জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিটি ধরা পড়েছে। মুহাম্মদ হাবিবুর রহমানের চিন্তা ও আগ্রহের বিচিত্র অভিমুখ সম্পর্কে জানতে এ বই পাঠ করতে হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হরেক রঙের মানুষ
ইংরেজি নাম Horek Ronger Manush
লেখক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় স্মৃতিচারণ ও স্মৃতিকথা,বিবিধ
আইএসবিএন 9789849076469
পৃষ্ঠা সংখ্যা ১৩৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৫ সাল
বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

লেখক সম্পর্কে

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের একজন অন্যতম শিক্ষাবিদ, আইনজীবী ও বিচারক। ১৯২৮ সালের ৩ ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী মুহাম্মদ জহির উদ্দীন ছিলেন একজন রাজনৈতিক কর্মী এবং আইনজীবী। শৈশব থেকেই রাজনৈতিক বিষয়াদি ও সংস্কৃতির দিকে তাঁর ঝোঁক ছিল। ১৯৪৭ এ দেশভাগের পর তাঁরা তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ ও পরবর্তীতে রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মুহাম্মদ হাবিব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 210

৳ 25016% ছাড়