ইতিহাস সম্পর্কিত অনুবাদ

সিয়ার উল মুতাখখিরিন ১

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳840

৳ 1,00016% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 160

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘সিয়ার-উল-মুতাখখিরিন-১ (মোগল সম্রাট থেকে বাংলার নবাব)’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ সিয়ার-উল-মুতাখখিরিন অর্থ ‘সমসাময়িক কালের প্রতি দৃষ্টিপাত’। ভারতের মুসলমান শাসনামল নিয়ে ফারসি ভাষায় লেখা বইগুলোর মধ্যে সিয়ার শীর্ষে। এর লেখক সৈয়দ গোলাম হোসেন খান তবাতবায়ির পরিচয়, তিনি সে যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ও মহাপণ্ডিত। তিন খণ্ডে রচিত এই মহাগ্রন্থে অতীত সেই যুগের কী নেই? ১৭০৭ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ১৭৯৩ খ্রিষ্টাব্দে সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় পর্যন্ত ভারত সাম্রাজ্যের সাত মোগল সম্রাটের বিস্তারিত ঘটনাপ্রবাহ এই বইয়ে বিবৃত হয়েছে।

বাঙলা-বিহার-উড়িষ্যায় নবাবি আমলের ঘটনাপুঞ্জও ছড়িয়ে আছে এর বিস্তৃত অংশজুড়ে। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর (১৭০৭ খ্রিষ্টাব্দ) ঘটনায় সিয়ারের এই প্রথম খণ্ডের সূচনা। বাঙলা-বিহার-উড়িষ্যার নবাব আলিবর্দি খানের আফগান সেনাপতি মোস্তফা খানের বিদ্রোহ থেকে মৃত্যু (১৭৪৫ খ্রিষ্টাব্দ) পর্যন্ত ঘটনায় এই খণ্ডের সমাপ্তি। প্রধানত মূল ফারসি থেকে বইটি অনুবাদ করেছেন ইতিহাস ও প্রত্নতত্ত্বে পণ্ডিত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া।

অসংখ্য মূল্যবান টীকা, প্রতিটি অধ্যায়ের শিরোনামের ফারসি পাঠ ও অর্থ এবং উদ্ধৃত কবিতাবলির ফারসি পাঠের উচ্চারণ ও অর্থ বইটির ব্যবহারযোগ্যতা আরও বাড়িয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সিয়ার উল মুতাখখিরিন ১
ইংরেজি নাম Seir Ul Mutaqherin 1 (Mughal Somrat Theke Banglar Nobab)
লেখক সৈয়দ গোলাম হোসেন খান তবাতবায়ি, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
প্রকাশনী প্রথমা প্রকাশন
বিষয় ইতিহাস সম্পর্কিত অনুবাদ
আইএসবিএন 9789849350132
পৃষ্ঠা সংখ্যা ৪২০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
সৈ

লেখক সম্পর্কে

সৈয়দ গোলাম হোসেন খান তবাতবায়ি

ইতিহাস সম্পর্কিত অনুবাদ বিষয়ক লেখক · প্রকাশক: প্রথমা প্রকাশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 840

৳ 1,00016% ছাড়