কবিতা সমগ্র/সংকলন

ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা ১৯৯৯

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳80

৳ 10020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 20

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা ১৯৯৯” বইটি সর্ম্পকে কিছু কথাঃ বাংলাদেশের সাহিত্যের ধারাবাহিক অগ্রগতি ও দেশের সীমানা পেরিয়ে বৃহত্তর পরিমণ্ডলে সমাদৃত। সৃজনশীলতা ও মননশীলতা আমাদের সাহিত্য-সম্ভারকে প্রতিনিয়ত পুষ্ট করে চলেছে। সাহিত্যে আমাদের যে সামগ্রিক অর্জন তা মূল্যায়নের জন্য সাহিত্য সংকলনের ধারাবাহিক যে প্রকাশনা থাকা দরকার, বোধ করি আমাদের দেশে সে কাজটি হয়ে উঠছে না। এই অভাববোধ থেকেই ইউপিএল-এর পক্ষ থেকে কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ – সাহিত্যের গুরুত্বপূর্ণ এই তিন শাখায় বর্ষভিত্তিক সংকলন প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানের ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা ১৯৯৯, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ১৯৯৯, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের প্রবন্ধ ১৯৯৯ তারই প্রথম প্রয়াস।

এই তিনটি প্রকাশনার নিবিড় পঠন-পাঠনে অনুসন্ধিৎসু পাঠকের কাছে বাংলাদেশের সাহিত্যধারার অন্তত বর্ষভিত্তিক সমসাময়িক একটি রেখাচিত্র ধরা পড়বে বলে আমাদের বিশ্বাস। সংকলনের জন্য রচনা সংগ্রহের উৎস হিসাবে বেছে নেয়া হয়েছে ১৯৯৯ সনে প্রকাশিত দেশের প্রায় সকল সংবাদপত্রের সাহিত্য-সাময়িকীর পাতা, বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের বিশেষ সংখ্যা, সাহিত্যপত্র, লিটল ম্যাগাজিন। প্রতিটি বিষয়ে তিনটি পর্যায়ে তিনটি পৃথক নির্বাচকমণ্ডলী প্রচুর ঝাড়াই-বাছাই করে সংকলনের জন্য কবিতাগুলি নির্বাচন করেছেন। কবিতা নির্বাচনকালে কোন বিশেষ গল্পকার, প্রবন্ধকার অথবা কবি, তিনি প্রবীণ কিংবা নবীন, খ্যাত বা অখ্যাত অথবা তিনি কোন দশকের - এ সকল বিষয় নির্বাচকদের বিবেচ্য ছিল না।

কেবল রচনাটির বিষয়বস্তু, বক্তব্য, উপস্থাপনা ও ভাষাশৈলী, প্রকরণ, নতুনত্ব ও বৈচিত্র্য - এ সবই কবিতা নির্বাচনের মানদণ্ড হিসাবে অনুসৃত হয়েছে। ২০০০ সাল থেকে এই উদ্যোগের সূত্রপাত। তবে এই উদ্যোগের ধারাবাহিকতা অবশ্যই নির্ভর করবে পাঠকের কাছে এই প্রকাশনার যাথার্থ্য প্রমাণিত হলে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইউপিএল নির্বাচিত বাংলাদেশের কবিতা ১৯৯৯
ইংরেজি নাম UPL Nirbachito Bangladesher kobita 1999
লেখক মহিউদ্দিন আহমেদ
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় কবিতা সমগ্র/সংকলন
ভাষা বাংলা
মহিউদ্দিন আহমেদ

সম্পাদনা সম্পর্কে

মহিউদ্দিন আহমেদ

জন্ম ১৯৫২ সালে, ঢাকায়।। পড়াশােনা গভর্নমেন্ট ল্যাবরেটরি 'হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। '১৯৭০ সালের ডাকসু নির্বাচনে । মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দক্ষিণ। কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে। ‘মাস্টার্স ইন এনজিও স্টাডিজ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও। অধ্যাপক। তার লেখা ও সম্পাদনায়। দেশ ও বিদেশ থেকে ব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 80

৳ 10020% ছাড়