জীববিজ্ঞান

জেনেটিক্স : বংশগতিবিদ্যার সহজ পাঠ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳344

৳ 43020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 86

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইটির চমৎকারিত্ব এর ইতিহাস-সচেতন উপস্থাপনায়। জেনেটিক্সের জ্ঞান কীভাবে ধাপে ধাপে বর্তমান পর্যায়ে পৌঁছেছে, সেটার আকর্ষণীয় বিবরণের পাশাপাশি আধুনিকতম প্রযুক্তিগুলোও এখানে আলোচিত হয়েছে। মুখস্থবিদ্যার বদলে জেনেটিক্সকে বুঝতে সাহায্য করবে এই বই, এর ভাষাটাও সকলের উপযোগী। জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো মেধাভিত্তিক প্রতিযোগিতার জন্য যারা নিজের জ্ঞানের ভিত মজবুত করতে চান, যারা ভবিষ্যতের গবেষক হয়ে উঠতে চান, এমন সকলেই এ বইটি থেকে উপকৃত হবেন। সৌমিত্র চক্রবর্তী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রায়ই আক্ষেপ করে বলে “ইশ্! এই লেখাগুলো যদি বাংলায় থাকত! একবার বাংলায় পড়লেই বোঝা সহজ হয়ে যেত!

” আমাদের শিক্ষার্থীদের এই দুঃখ অবশেষে ঘুচতে যাচ্ছে। আরাফাত রহমান সহজবোধ্য, আকর্ষণীয় এবং তথ্যবহুল সহজ বাংলায় লিখেছেন বংশগতিবিদ্যা নিয়ে। জেনেটিক্সের গবেষণায় আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ মাতৃভাষায় তেমন কোনো নির্ভরযোগ্য উৎস না থাকা। বাংলায় এমন বই যত বেশি প্রকাশিত হবে, তত বেশি পাঠক তৈরি হবে, আগ্রহী গবেষক তৈরি হবে, বংশগতিবিদ্য তত বেশি মানুষের কল্যাণে আসবে। আদনান মান্নান সহযোগী অধ্যাপক, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জেনেটিক্স : বংশগতিবিদ্যার সহজ পাঠ
ইংরেজি নাম Genetics : Bongshogotibiddar Shohoj Patt
লেখক আরাফাত রহমান
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় জীববিজ্ঞান
আইএসবিএন 9789845064286
পৃষ্ঠা সংখ্যা ২০৭
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২২
আরাফাত রহমান

লেখক সম্পর্কে

আরাফাত রহমান

আরাফাত রহমান বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড-এ পিএইচডি গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীববিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। বিজ্ঞান ব্লগের প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞান পত্রিকা ও বিজ্ঞান ব্লগে বিজ্ঞান নিয়ে নিয়মিত লেখালেখি করেন।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 344

৳ 43020% ছাড়