প্রাচীন বাংলা

বাংলাদেশে গণতন্ত্র (১৯৯১ থেকে ২০০৬)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳600

৳ 75020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 150

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“বাংলাদেশে গণতন্ত্র (১৯৯১ থেকে ২০০৬)" বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ বইটি বাংলাদেশের রাজনীতির উপর ইংরেজিতে লেখকের রচিত ৬ষ্ঠ বই Bangladesh: A study of the Democratic regimes এর বঙ্গানুবাদ। বইটিতে ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল আবধি সংবিধান সংশোধন ও আইন সংস্কারের প্রসঙ্গসহ বিভিন্ন গুরুপ্তপূর্ন বিষয় আলোচিত হয়েছে যেগুলি বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ওই ঐতিহাসিক প্রক্রিয়াকে জানতে ও বুঝতে সাহায্য করার জন্য লেখক এখানে অত্যন্ত গভীর ও নির্ভুলভাবে রাজনৈতিক, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও প্রশাসনের রাজনীতিকরণের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেছেন।

তিনি দেখিয়েছেন, বেশ কিছু পরিবর্তন যেমন উপকারী তেমনি কিছু অত্যন্ত বিতর্কিত যা এ দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নতির লক্ষে পুনর্বিচার করা প্রয়োজন। এ বইয়ের অপর উল্লেখযোগ্য ও তথ্যবহুল অংশটি হচ্ছে বিচারব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন ও রাজনীতিকরণের প্রসঙ্গটি যার উপর দেশের গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভালো-মন্দ গভীরভাবে নির্ভরশীল। আর লেখক স্বয়ং এ বিষয়ে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে জড়িত।বইয়ে আলোচিত সমসাময়িক প্রসঙ্গ, যেমন রাজনৈতিক দলের চরিত্র, একই সঙ্গে ভাবনা উদ্রেককারী এবং তা আলোচ্য সময়ের রাজনীতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে।

তিনি রাজনৈতিক দলগুলোর স্বভাব, বিচারবহির্ভূত হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ইনডেমনিটি বিষয় সম্পর্কেও যথেষ্ট তথ্য হাজির করেছেন।সরকার অথবা বিরোধীদলে থাকা অবস্থায়, সবসময়, মওদুদ আহমদ একজন সমালোচনামূলক রাজনৈতিক বিশ্লেষক। তিনি এই বইতে গত ২০ বছরের রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে গবেষণাসম্বলিত বর্ণনা উপস্থাপন করেছেন। আর তিনি যে বিষয়গুলো তুলে এনেছেন, সেখানে কোনো কিছুই তাঁর নজর এড়িয়ে যায়নি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বাংলাদেশে গণতন্ত্র (১৯৯১ থেকে ২০০৬)
ইংরেজি নাম Bangladeshe Ganatantra (1991 to 2006)
লেখক মওদুদ আহমদ, জগলুল আলম
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় প্রাচীন বাংলা
আইএসবিএন 9789845062152
পৃষ্ঠা সংখ্যা ৪৯০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
মওদুদ আহমদ

লেখক সম্পর্কে

মওদুদ আহমদ

Moudud Ahmed ১৯৪০ সালের মে মাসের ২৪ তারিখ নোয়াখালী জেলার কোম্পানিগণঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ কর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 600

৳ 75020% ছাড়