সুমতির গল্পসল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘সুমতির গল্পস্বল্প’ বইটির গল্পে গল্পে মানব মনের হীনমন্যতা, স্বার্থপরতা, বৈরিতা আর বিচ্ছিন্নতা ভুলে একসময় ভালোবাসার একই মোহনায় মিলিত হওয়ার অনুপম চিত্র আছে। সত্যিকার ভালোবাসার প্রভাবে মানুষের মন থেকে সংকীর্ণতা, শত্রæতা ও অহংকারবোধ চিরতরে মিথ্যা হয়ে যায়। তখন এই পৃথিবী আমাদের সকলের বাসযোগ্য হয়। আর তখনই আমাদের মনে পৃথিবীর বুকে সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আকাঙ্খা জাগে।
অবুঝ মনের ভালোবাসা অকৃত্রিম হয়। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য বাবামায়ের দোয়াও অকৃত্রিম। কাউকে ঠকানোর চিন্তা নেই এখানে। আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসার গল্প। ভালোবাসার ময়নাপাখিকে হারিয়ে ঈশাতের অসুস্থ হয়ে যাওয়া। আবার ভালোবাসার বল্টু পল্টুকে ফিরে পাওয়া পর বন্যার উচ্ছ্বাস। বনের পশুপাখির কাছ থেকে শিক্ষা নিয়ে সুপথে ফিরে আসা। সন্তানকে ঘিরে বাবামায়ের স্বপ্ন দেখা। শত দুঃখকষ্টের মধ্যে থেকেও খোদাতায়ালায় ভরসা রাখা। অসহায়ের বিপদে হাত বাড়ানো। সর্বোপরি যুদ্ধের ধ্বংসলীলা ছেড়ে শান্তির পথে চলবার মতো এমন সব গল্প কথায় সাজানো হয়েছে ‘সুমতির গল্পস্বল্প’ বইটি।
বইয়ের তথ্য
| নাম | সুমতির গল্পসল্প |
|---|---|
| ইংরেজি নাম | sumotir-golposolpo |
| লেখক | কবির কাঞ্চন |
| প্রকাশনী | অক্ষরবৃত্ত |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789848235225 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!