সমকালীন গল্প

একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

শতাব্দী আগে যে আবেগ নিয়ে কোনো মানবী প্রথম চিঠিটি লিখে উড়িয়ে দিয়েছিল পায়রার পায়ে বেঁধে, একই আবেগ নিয়ে আজকে আমরা “মিস ইউ” লিখে মেসেজ পাঠাই। প্রেম, ভালোবাসা, তীব্র বিষাদ কিংবা প্রবল আনন্দের দোলাচলে দুলতে থাকা সব অনুভূতির আখ্যান নিয়ে রচিত হয়ে গেছে অমর সব মহাকাব্য।

তারপরও জন্ম নেয় নতুন গল্প, নতুন দিনের নতুন অনুষঙ্গে। হাজার বছরের পুরনো সূর্যাস্ত এখনও কন্যা সুন্দর আলোতে মুগ্ধতা জাগায় প্রেমিকের চোখে, চন্দ্রালোকিত রজনীতে প্রিয়জনের বুকে মাথা রেখে আজও মানুষ খুঁজে ফেরে পৃথিবীর প্রাচীনতম নির্ভরতা।

ভালোবাসা আবাস বদলায়, খোলস বদলায়। বদলায় না হৃদয়ের স্পন্দন, তা রক্তের রঙের মতই আদি ও অকৃত্রিম। সব ভালোবাসা প্রকাশের ভাষা সবসময় খুঁজে পাওয়া যায় না, হৃদয় আবেগে টইটুম্বুর হয় কিন্তু ঠোঁট জোড়া উচ্চারণ করতে পারে না কোনো শব্দ। এই বইয়ে না বলা ভালোবাসার সেই আলোকোজ্জ্বল প্রাণচঞ্চল সুমধুর রূপটিই চিত্রায়িত হয়েছে। এই গল্পটি পাঠককে কিছুটা সময়ের জন্যে হলেও শেষ কৈশোর কিংবা প্রথম তারুণ্যের ভালোবাসার রঙিন সেই দিনগুলোতে আনন্দ ভ্রমণে নিয়ে যাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একটি ছাতা কিংবা একটি বর্ষণমুখর দিন
ইংরেজি নাম akti chata kingba akti borsamukhor din
লেখক মৌলী আখন্দ
প্রকাশনী আজব প্রকাশ
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849667186
পৃষ্ঠা সংখ্যা ১৫২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
মৌলী আখন্দ

লেখক সম্পর্কে

মৌলী আখন্দ

মৌলী, যার নামের অর্থ হলো পর্বতশীর্ষ বা পাহাড়ের চূড়া। জন্ম ১৯৮৬ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, বসবাস ঢাকায়। মা-বাবার প্রথম সন্তান, এক কন্যার জননী। পেশায় ডক্টর, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস পাস করেছেন। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করে বর্তমানে শিশু মেডিসিন বিষয়ে এফসিপিএস কোর্সে অধ্যয়নরত। হলিক্রস স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। নেশা পড়া, উইপোকা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়