সমকালীন উপন্যাস

আমাদের ঠিকানা বদলে গেছে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 34025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 85

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তুচ্ছ কোন কারণে মানুষ যেমন তার ঠিকানা বদল করে আবার ঘোর নিদানকালেও শত অত্যাচার, অনাচার কিংবা বঞ্চনার পরেও মানুষ মানুষেরই কাছে থাকে, ঠিকানা বদল করতে চায়না। কিন্তু এখানে আখলাকের ঠিকানা বদলে গেছে।

আখলাক উল্লাহ এই কাহিনীর প্রধান চরিত্র। সে প্রায় ৭ বছর ধরে এই শহরে বাস করে আসছে। জীবনের এক ঘোরকালে তার সাথে পরিচয় হয় একজন বাঙালি ক্যাবে ড্যান্সার মেয়ের সাথে। জীবনে স্বস্তি পাওয়ার আশায় বদলে ফেলে নিজের ঠিকানাও। নির্জন পাহাড়ে এক বৃদ্ধার বাড়ি ভাড়া করে থাকা শুরু করে। তারপরই ঘটে আরও অনেক ঠিকানা এবং জীবন বদলের কাহিনী….

‘আমাদের ঠিকানা বদলে গেছে’ উপন্যাসে কথাসাহিত্যিক আরিফুর রহমান অন্যরকম ঠিকানা বদলের আখ্যান গড়েছেন। লেখকের নিজের জন্ম এবং বেড়ে ওঠা যমুনা বিধৌত অঞ্চলে। জীবদ্দশায় বেশ কয়েকবার নদী ভাঙনে তাঁর ঠিকানা বদলে গেছে। তারপর দেশান্তরী হয়ে এখন বাস করছেন প্রশান্ত পারের শহর সিডনিতে। সুতরাং ঠিকানা বদলের ইতিহাস তাঁর মতো আর কে বা বলতে পারেন ! তাঁর জনপ্রিয় ‘এবং একা’, ‘জানি সে আসবে না’, ‘নিঃশব্দ প্রহরে’, ‘দহন দিনের গান’ কিংবা অন্য সকল উপন্যাসের মতই এখানেও মানব মানবীর প্রেম, দারিদ্র, সমাজচিত্র সহ বিভিন্ন দিক ফুটে উঠেছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমাদের ঠিকানা বদলে গেছে
ইংরেজি নাম amader thikana bodle geche
লেখক আরিফুর রহমান
প্রকাশনী অন্যধারা
বিষয় সমকালীন উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
আরিফুর রহমান

লেখক সম্পর্কে

আরিফুর রহমান

নাম, ধাম, বয়স, সময় বিবিধের ভিড়ে তিনি হারাতে চাননি কোনদিন। তাই তাঁর পরিচয় অতি সাধারণ। লেখার আনন্দে লেখেন, সৃষ্টি সুখের উল্লাসে গল্প বলেন, আর ভাগ করে নিতে ভালোবাসেন নানা রকমের গল্প সকল বন্ধুদের সঙ্গে।ছোটবেলায় কেটেছে সিরাজগঞ্জের কাজিপুরের বিস্তৃত সবুজ গ্রাম নাটুয়ার পাড়ায়। বাবা প্রগতিশীল রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস সরকার, মা আসমা সরকার। ছয় ভাই-বোনের মধ্যে কনিষ্ট সন্তান।জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 34025% ছাড়