কোরআন বিষয়ক আলোচনা

কোরআনের দৃষ্টান্তমূলক কাহিনি থেকে উপদেশ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳288

৳ 36020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 72

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কোরআনের দৃষ্টান্তমূলক কাহিনি থেকে আমরা উপদেশ ও শিক্ষা গ্রহণ করতে পারি। এটাই কোরআনের মহান শিক্ষা। অনেক অনেক দিন আগের কথা। আরবের এক শহরে এক সম্প্রদায়ের লোক বাস করতো। শহরটি ছিল মৃত সাগরের পাশে। শহরের লোকেরা অধিকাংশই খারাপ ছিল। মন্দ কাজে তাদের জুড়ি ছিল না। তাদের অন্যতম প্রধান অপকর্ম হল তারা সমকামীতায় লিপ্ত ছিল।

এটা জগতের সবচাইতে ঘৃণিত ও নিকৃষ্টতম মন্দকর্ম। এছাড়াও তারা নানারূপ অন্যায় কাজে জড়িত ছিল। এসব লোক চুরি-ডাকাতি করত। তারা ভ্রমণকারীদের ধরে সর্বস্ব লুট করে নিত। এমনকি তারা ভ্রমণকারীদের হত্যা পর্যন্ত করত।

এসব মন্দ লোকের কাছে আল্লাহপাক একজন নবী পাঠালেন। তাঁর নাম হজরত লুত (আ.)। তিনি আল্লাহকে ভয় করতেন। তাই তিনি তাঁর সম্প্রদায়ের লোকদের খারাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিলেন। কিন্তু তাঁর কাওমের লোকেরা নবীর কথায় কান দিত না।

এরপর আল্লাহপাক গজব দিয়ে তাদের ধ্বংস করে দিলেন। এরকম অসংখ্য কাহিনি কোরআনে বর্ণিত হয়েছে। এই গ্রন্থে সেসব কাহিনির বিবরণ, শিক্ষা ও পরিণতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সব ধরনের পাঠকের কাছে বইটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে গ্রহণযোগ্য হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কোরআনের দৃষ্টান্তমূলক কাহিনি থেকে উপদেশ
ইংরেজি নাম Quraner drestantomulok kahini theke upodesh
লেখক মোস্তাক আহ্‌মাদ
প্রকাশনী প্রতীক প্রকাশনা সংস্থা
বিষয় কোরআন বিষয়ক আলোচনা
আইএসবিএন 9789848154588
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
মোস্তাক আহ্‌মাদ

লেখক সম্পর্কে

মোস্তাক আহ্‌মাদ

সৈয়দ মোস্তাক আহ্‌মাদের জন্ম ১৯৮২ সালের ১ জানুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামে। তার পিতা মাওলানা মুহাম্মদ তমিজ উদ্দীন (র.) ছিলেন একজন পীর ও আধ্যাত্মিক পুরুষ। তার মাতা মনোয়ারা বেগমও ছিলেন সম্ভ্রান্ত পরিবার থেকে আগত। এরকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোস্তাক আহ্‌মাদ এর ভাগ্য যেন নির্ধারিতই ছিল যে তিনি বড় হয়ে ধর্ম ও সুফি দর্শন নিয়ে লিখবেন। পারিবারিক ঐতিহ্যের কল্যাণে শৈশব থেকে তার ধর্মীয় শিক্ষ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 288

৳ 36020% ছাড়