ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া

আল্লাহওয়ালাদের ঈমানী গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳77

৳ 14045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 63

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মানুষ গল্পপ্রিয়। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। গল্প পড়তে ভালোবাসে। শুনতে ভালোলাগে। বয়ান বক্তৃতায় যদি থাকে গল্পের রস তাহলে তো কথাই নেই! সকল শ্রোতা নড়ে-চড়ে বসে। একেবারে মজে যায়। হারিয়ে যায় গল্পের মাঝে। এ কথা অনস্বীকার্য যে, বিষয়বস্তুকে শ্রোতামন্ডলীর অন্তরে গভীরভাবে চিত্রাঙ্কন ও প্রতিক্রিয়া সৃষ্টির ব্যাপারে গল্পময় নসিহত ও কাহিনীর অবতারণার কোনো বিকল্প নেই।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেন- ‘নিশ্চয় তাদের ঘটনাসমূহে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়।’

এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে কারিমের বিভিন্ন জায়গায় পূর্বেকার নবি-রাসুলগণসহ নেককার-বদকার, কাফের-মুশরিক সকলের ঘটনা-উপাখ্যানই তুলে ধরেছেন। যাতে করে আমরা তাদের সে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সে সকল ঘটনা-কাহিনী আমাদের হৃদয়কে সুসংহত করে।

ঘটনা তা যেমনই হোক; মানুষের হৃদয়ে তা ভিন্ন রকম প্রভাব বিস্তার করে। এ কারণেই আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘আর আমি রাসুলগণের সব ঘটনাসমূহ আপনার কাছে বর্ণনা করেছি যাতে আপনি আপনার মনকে সুদৃঢ় ও শক্তিশালী করতে পারেন।’

শায়খুল হাদিস আল্লামা যাকারিয়া রহ. বলেন- ‘ঘটনাবলি ও কাহিনী হলো দীনি উন্নতির পাথেয়’

এ থেকে বুঝা যায় যে, গল্প-কাহিনী মানবহৃদয়কে সুদৃঢ় ও শক্তিশালী করে। নবি-রাসুলগণ, সাহাবি আজমাইন, তাবে-তাবেইন, অলি-বুযুর্গদের ঘটনা অন্তরে আল্লাহর ইশক ও মহব্বতের আগুন জ্বেলে দেয়। আমলি যিন্দেগি গড়তে সহায়ক হয়।

বক্ষ্যমাণ গ্রন্থে এ ধরনেরই গল্পগুলো সন্নিবেশিত হয়েছে; যা আমাদের ঈমান ও আমলকে মজবুত করবে। ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল্লাহওয়ালাদের ঈমানী গল্প
ইংরেজি নাম Allahoalader imani golpo
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মাওলানা পীর যুলফিকার আহমদ নকশাবন্দী, হাফেয মাওলানা ওমর ফারুক
প্রকাশনী দারুত তিবইয়ান
বিষয় মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া,ইসলাম ধর্মীয় ব্যক্তিত্ব
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

লেখক সম্পর্কে

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 77

৳ 14045% ছাড়