লেবুমামার সপ্তকাণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বড়োমামার বিয়ের আর দু’দিন বাকি। বাড়িঘর সব ভরে উঠেছে আত্মীয়-স্বজনে। আমাদের মতো অনেকেই এসে গেছে, কেউ খবর পাঠিয়েছে বিয়ের আগের দিন এসে পৌঁছবে বলে। মোজোমামা তখন কলকাতার কোনো এক কলেজে বি.এ. পড়েন। কয়েক দিন ছুটি নিয়ে তিনিও এসে গেছেন এ উপলক্ষে। তারই মুখে প্রথম শুনলাম লেবুর কথা। তিনি একদিন আমাদের বললেন, লেবু আসবে বিয়েতে। আমি প্রথমে ভাবলাম, বুঝি বা কমলা লেবুর কথা বললেন তিনি। আমাদের সবাইকে কমলা লেবু খাওয়ানো হবে। কিন্তু শীতকাল ছাড়া কমলা লেবু পাবে কোথায়? তাহলে নিশ্চয়ই বাতাবি লেবু? কিন্তু বাতাবি লেবু হলে আমাদের বাড়িতেই রয়েছে কত পাকা বাতাবি লেবু।
তবে হঁ্যা, এ অ-দিনে কমলা লেবু এনে খাওয়াতে পারলে আমি দু’-একটা, দরকার হলে বেশিও খেতে পারি। শুনেছি, কলকাতা এক আজব জায়গা। হয়তো সেখান থেকে কমলা লেবুই আসবে। বিয়ের দিন যত ঘনিয়ে আসতে লাগল, মেজোমামা লেবু লেবু করে ততই যেন অস্থির হয়ে উঠলেন। যে লেবু আসবে বলে আমাদের মাঝে এতো উত্তেজনা! সেই লেবুকে নিয়ে সাতটি বিস্ময়কর গল্পে সাজানো হয়েছে‘লেবুমামার সপ্তকাণ্ড’।
বইয়ের তথ্য
| নাম | লেবুমামার সপ্তকাণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | Lebumamar soptokando |
| লেখক | মোহাম্মদ নাসির আলী |
| প্রকাশনী | স্বরবৃত্ত প্রকাশন |
| বিষয় | শিশু-কিশোর গল্প |
| আইএসবিএন | 9789849187172 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 86 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849187172 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
