নদীর জলে রোদের ছায়া
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দীর্ঘ বিরতির পর কবিতার নদীতে কবি সন্তর্পণে শুরু করেন সন্তরণ। তাঁর কবিতায় প্রেম, বিষাদ, প্রকৃতি, ব্যক্তি সম্পর্কের টানাপোড়েন অন্যতম প্রধান উপজীব্য বিষয় হিসেবে গ্রথিত হয়েছে। আবার সমাজ, রাজনীতি, মানবিক চেতনার সুরও ধ্বনিত হয়।
গ্রন্থের অধিকাংশ কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তথাপি তাঁর কবিতায় ভিন্ন ভিন্ন ছন্দের প্রকরণ যেমন খুঁজে পাওয়া যায় তেমনি থাকে শব্দের মাধুর্য।
কবিতার ভাষাভঙ্গি উচ্চকণ্ঠ নয়, প্রতিধ্বনিত হয় কোমল স্বরধ্বনি। থাকে বেদনা আশ্রিত অনুভবের মোহন অনুরণন। তাঁর কবিতার মূল সুর হচ্ছে কল্যাণকামী, প্রেমময় মানবসমাজ।
স্বাভাবিকভাবেই অনিবার্যতার দায়বদ্ধতায় আমরা প্রকাশ করতে যাচ্ছি কবি দিলওয়ার চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ- ‘নদীর জলে রোদের ছায়া’।
বইয়ের তথ্য
| নাম | নদীর জলে রোদের ছায়া |
|---|---|
| ইংরেজি নাম | Nodir jole roder saiya |
| লেখক | দিলওয়ার চৌধুরী |
| প্রকাশনী | জাগতিক প্রকাশন |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789849697114 |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!