বাংলা কবিতা

স্থবির আঁধারে স্বপ্নসম্ভবা বসন্ত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লকডাউনের স্থবির আঁধার একেবারে বন্ধ্যা সময়ের জন্ম দেয়নি। প্রতিরাতের অন্ধকার ভেঙে কবি তুলে এনেছেন উজ্জ্বল শব্দ। সেই শব্দ বেজে উঠেছে মানুষের হৃদয়ে। কুড়ি সালের অন্ধকার বসন্ত কবির কলমে স্বপ্নসম্ভবা। ছন্দে গেঁথেছেন শব্দ, মৃত্যু, আতঙ্ক এবং সর্বোপরি স্বপ্ন। ‘পৃথিবীকে যদি ঢেকে দেয় কালো চাঁদ/ আকাশ না পেয়ে মেঘেরা নীরবে কাঁদে/কান্নার রাতে কালো স্রোতে ভিজে তুমি/আমার জন্যে একাকী দাঁড়াবে ছাদে।’ মৃত্যু-আতঙ্কের মধ্যেও ভালোবাসার আহ্বান উজ্জ্বল ভোরের কথা বলে, স্বপ্নের ইঙ্গিত দেয়, এভাবেই কবি ঘোষণা করেন-তিনি স্বপ্নবাজ, তিনি স্বপ্নের ফেরিওয়ালা।

ভয়াবহ প্রাকৃতিক দুর্ধ্যেোগের মধ্যেও থেমে নেই সাম্প্রদায়িক সংঘাত। কবি লেখেন, ‘একদিন আমি ভুল করে জল-কলসিতে রেখেছি পানি/হায় হায় এ-কী!/মৃত্যুকে দিই আমিই তো উস্কানি/খুব গোপনে দিইনি কি আমি মৃত্যুকে হাতছানি?/এরপরে ফের সেই একই ভুল/ পনির পাত্রে খুব যতনে রেখেছি ঠাণ্ডা জল/সারা দেশে জ্বলে উঠেছে আগুন, আগুন দাবানল।’ এভাবে কবি প্রতিদিন তুলে ধরেন আমাদের যাপিত পৃথিবীকে।

কাজী জহিরুল ইসলামের কবিতায় বিষয় ও আঙ্গিকবৈচিত্র্য স্বভাবজাত, এ-গ্রন্থটিও এর ব্যতিক্রম নয়। সর্বোপরি এ-গ্রন্থ করোনাকালের এক উজ্জ্বল কাব্য-দলিল, বাংলা কবিতায় এক মূল্যবান সংযোজন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্থবির আঁধারে স্বপ্নসম্ভবা বসন্ত
ইংরেজি নাম sthabir adhare swapnosomvoba bosonto
লেখক কাজী জহিরুল ইসলাম
প্রকাশনী অগ্রদূত অ্যান্ড কোম্পানি
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849398356
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
কাজী জহিরুল ইসলাম

লেখক সম্পর্কে

কাজী জহিরুল ইসলাম

কাজী জহিরুল ইসলাম। লিখেন গল্প, কবিতা, ভ্রমণকাহিনি ও প্রবন্ধ। পেশাগত প্রয়ােজনে ছুটে বেড়িয়েছেন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ। দীর্ঘ দিন খণ্ডকালীন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। তাঁর প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থসমূহ : উড়ালগদ্য (কলাম), বিহঙ্গপ্রবণ (আত্মজৈবনিক উপন্যাস), জানা-অজানা আফ্রিকা (ভ্রমণ), গজমােতির দেশ আইভরিকোস্ট (ভ্রমণ) After a Long way (কাব্যগ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়