ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৪টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

গল্পে গল্পে ঈমান শিখি ১-৮

★ 5 (১টি রিভিউ)

৳700

৳ 1,04033% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 340

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ঈমান থেকেই তো আমাদের সবকিছুর শুরু। এটিই অঙ্কুর। এই অঙ্কুর একসময় বিশাল বৃক্ষে পরিণত হয়। কালিমায়ে তাইয়িবা শাজারায়ে তাইয়িবার রূপ ধারণ করে। এই বিষয়ে যতই লেখা হোক, তার দাবি শেষ হবে না। তাই অনেক বই বাজারে থাকলেও, এই বিষয়ে নতুন বইয়ের চাহিদা ফুরিয়ে যায়নি। এই বইটির বৈশিষ্ট্য হলো, এতে নতুন আঙ্গিকে নতুন কিছু নিয়ে আসা হয়েছে।

লেখিকা ও তার পরিবারের সাথে আমাদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক অনেক পুরোনো। একদিকে সে আমার ছোটভাই, বিশিষ্ট আলেমে দীন, জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম-এর বিশিষ্ট মুহাদ্দিস ও ফাতওয়া বিভাগের প্রধান মাওলানা মুফতি মাছুম সাহেবের জীবনসঙ্গিনী।

অন্যদিকে তার ভাইদের সবাই হাটহাজারি মাদরাসায় আমার ছাত্র ছিলেন। সেই থেকে তাদের সাথে আমার পরিচয়, ছাত্র-উসতাদের ঘনিষ্ঠ সম্পর্ক। গবেষণামূলক উচচতর দীনী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ফিকরি ওয়াল ইরশাদ, ঢাকা- থেকে সে পরিচয় ও সম্পর্ক আরও গাঢ় হয়। লেখিকার বড় ভাই, বিশিষ্ট আলেম, মাওলানা মুফতি হেমায়াতুল ইসলাম সাহেব দারুল ফিকরের প্রথম ব্যাচে আমার ছাত্র ছিলেন। বর্তমানে তিনি সেখানে আমীনুত তালীম ও মুফতি হিসেবে নিয়োজিত আছেন।

মুফতি কিফায়াতুল্লাহ

দারুল উলূম মুঈনুল ইসলাম

হাটহাজারি, চট্টগ্রাম।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গল্পে গল্পে ঈমান শিখি ১-৮
ইংরেজি নাম Golpe Golpe iman shikhi 1-8
লেখক মাহমুদাতুর রহমান
প্রকাশনী নাশাত পাবলিকেশন
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
আইএসবিএন 978-984-97558-4-5
পৃষ্ঠা সংখ্যা ২৩০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
মা

লেখক সম্পর্কে

মাহমুদাতুর রহমান

শিশু কিশোরদের ইসলামী বই বিষয়ক লেখক · প্রকাশক: নাশাত পাবলিকেশন

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

৫

★★★★★

১টি রেটিং

(২টি রিভিউ)

৫ ★১০০%
৪ ★০%
৩ ★০%
২ ★০%
১ ★০%

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

পাঠকদের মতামত মোট ২টি মন্তব্য

Abrar Muhammad
Abrar Muhammad ✓ যাচাইকৃত পাঠক

৬ জুলাই ২০২৩

★★★★★

গত রমযানের শেষ দশকের কোন একদিন ইফতারের পূর্ব মুহূর্তে “গল্পে গল্পে ঈমান শিখি “সিরিজের বইগুলোর দেখা মিলে,লেখিকা মাহমুদাতুর রহমানের এ বইগুলো অল্প অল্প করে হলেও আদ্যোপান্ত পড়ার সুযোগ হয়েছে আমার। লেখিকার লেখার সাথে আমার প্রথম পরিচয় ঘটে তার লেখা বই “আলোর ফুলের” মাধ্যমে। এরপর পড়েছি তার লেখা “ছোটোদের হুসাইন আহমাদ মাদানী” সব মিলিয়ে লেখিকা সম্পর্কে আমার দুর্বল কলমের ভাষা তিনি একজন ভালো লেখিকা, তার ভাষা শৈলী অত্যন্ত চমৎকার, পাঠকের উপযোগী করে তিনি তার ভাব লিখনিতে ফুটিয়ে তুলতে পারেন। সত্যিই তিনি ভালো লেখেন,বিশেষত শিশুতোষ লেখায় তার লেখা মনোমুগ্ধকর। তিনি একজন সনদপ্রাপ্ত লেখিকা। আমাদের শ্রদ্ধেয় অগ্ৰোজ মাওলানা মুহিউদ্দীন খান রহ. তার লেখার অনুরক্ত ছিলেন, বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে তার লেখার ভুয়েসি প্রশংসা স্তুতি লিখে গেছেন,প্রাণ উজাড় করে তাকে দোয়া দিয়েছেন। সদ্য প্রকাশিত মাহমূদাতুর রহমানের “গল্পে গল্পে ঈমান শিখি”বইটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপকারী একটি উপহার। শিশুর মন কাঁদা মাটির মতো, তাকে যেভাবে গড়া হয় সেভাবেই সে গড়ে উঠে,যে ছাঁচে দেয়া হয় সে ছাঁচেই সে বেড়ে উঠে,যা শোনে দেখে তাই নির্মিত হয়ে যায় তার হৃদয় ফলকে,তাই শৈশবেই একটি শিশুর হৃদয়-মননে গেঁথে দেয়া দরকার ঈমান আকিদা ও তাহযিব তামাদ্দুনের বীজ। আমাদের দেশে শিশুদের ভাষা শেখার পর্যাপ্ত বই থাকলেও ঈমান আকিদা শেখার শিশুর উপযোগী বইয়ের বড় অভাব, নেই বললেই চলে।দুয়েকটা থাকলেও তা তাদের উপযোগী না। শিশুরা গল্প প্রিয়, গল্প শুনতে তাদের ভালো লাগে, গল্পের জগতে ডুবে থাকতে চায়,তাই শিশুদের কোন কিছু সহজে শেখানোর মাধ্যম হলো এ গল্প। শিশুর মন তার মায়ের চেয়ে আর কে ভালো বোঝে?তাই তাদের গল্প শোনার আবদারটুকো মা খালা আর দাদি নানিরাই পূরণ করে,সে গল্প যদি হয় সত্য ও শিক্ষনীয় তবে তারাও হয় সভ্য ও সুন্দর, তাদের হাতেই বিনির্মাণ হয় সভ্য মার্জিত সমাজ, আর যদি সে গল্প হয় ভুলে ভরা মিথ্যে কাল্পনিক তবে ফিতরাত এখানেই নষ্ট হয়ে যায়, সমাজ পচনের সূচনা এখান থেকেই। লেখিকা মাহমূদাতুর রহমানের অনন্য বৈশিষ্ট্য এখানেই –তিনি একজন মা, যেভাবে তিনি সন্তান লালন পালন করেন সেভাবেই তিনি লিখেন, শিশুর মনের কৌতুহলী গল্পগুলো তিনি ঈমান আকিদার ভাষায় উপস্থাপন করেছেন,যাতে একটি শিশু শিবা ডরমিন কার্টুন গেমস আর নাটক সিনেমায় অভ্যস্ত হয়ে পড়ার আগেই আল্লাহকে বিশ্বাস করে, রাসুলকে ভালোবাসে, কিতাব ফেরেশতা তাকদীর আখেরাতকে চিনে, ইসলামের পরিচয় লাভ করে, শিশুর উপযোগী এরকম একটি বইয়ের খুবই প্রয়োজন ছিল। এ অভাব পূরণের জন্যই আজকে মাহমূদাতুর রহমানের এই নিরলস প্রয়াস। শিশুতোষ বইয়ে এখন আর কেবল শব্দ বাক্য কোন অর্থ রাখে না,কালো অক্ষরগুলো শিশুমন তেমন করে আর টানে না,কিছুটা বৈচিত্র, রঙের বাহার, দৃশ্যের সৌন্দর্য--এসবেরও দরকার হয়। নাশাত সেদিকে দৃষ্টি দিয়েছে সেজন্য আনন্দ হচ্ছে, সবমিলিয়ে “গল্পে গল্পে ঈমান শিখি” বইটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অসাধারণ একটি উপহার। মূহুর্তেই পাঠকের হৃদয় কেড়ে নিবে। এমন অসাধারণ একটি কাজ উপহার দেয়ার জন্য লেখিকাকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার নেই। আল্লাহ তায়ালা লেখিকা প্রকাশক ও সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় দান করুন। বইটির সর্বত্র প্রচার প্রসার করে দিন। আমীন। আপনাদের শিশু সন্তান ও ছোট্ট স্বজনদের চমৎকার উপহার হতে পারে নাশাত প্রকাশিত এই ‘গল্পে গল্পে ঈমান শিখি’ সিরিজটি।

৳ 700

৳ 1,04033% ছাড়