শিশু-কিশোর গল্প

স্টোরিজ ফর প্যারেন্টস, চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন-২

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳298

৳ 35015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 52

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পাওলো কোয়েলহো’র গল্পগুলোকে সূক্ষ্ম নীতিগল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে। একেকটি গল্প শেষ করার পর পাঠক-মানসে এর শিক্ষণীয় দিকটি আপনা-আপনি প্রতিভাত হয়ে ওঠে।

বইটির প্রতিটি গল্পের একটা নৈতিক উপদেশ বা ‘মোর‌্যাল’ রয়েছে, যা লেখককে জোরাজুরি করে টেনে বার করে আনতে হয়নি।

সামাজিক, ধর্মীয়, পৌরাণিক, দার্শনিক, আধ্যাত্মিক এবং সহজাত মানবিক ঘটনার আখ্যান বর্ণনার মধ্য দিয়ে তা স্বতঃস্ফুর্তভাবে ফুটে উঠেছে। কোনো নির্দিষ্ট দৃষ্টিকোনের আশ্রয় ছাড়াই পাঠককে মানবজীবনের সামগ্রিকতাকে উপলব্ধি করানোর এই প্রয়াস কিন্তু কোয়েলহো’র একবারে স্বভাবজাত ও মজ্জাগত।

তাই পড়তে গিয়ে মগ্ন পাঠকের কখনো মনে হবে না যে, লেখক তাদেরকে নীতি- নৈতিকতার বিধি-বিধান সম্পর্কিত গুরুগম্ভীর কোনো শিক্ষা দিচ্ছেন; কিংবা জোর করে এগুলো চাপিয়ে দিয়ে তাদেরকে বদলে দেবার চেষ্টা করছেন।

যেসব পাঠক এতদিন পাওলো কোয়েলহো’কে একজন ঔপন্যাসিক হিসেবে চিনে এসেছেন, এই গল্প সংকলন নিঃসন্দেহে তাদেরকে অভিভূত করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্টোরিজ ফর প্যারেন্টস, চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন-২
ইংরেজি নাম Stories for Parents, Children and Grandchildren-2
লেখক পাওলো কোয়েলহো, জাভেদ ইকবাল
প্রকাশনী স্বদেশ শৈলী
বিষয় শিশু-কিশোর গল্প
আইএসবিএন 9789849647980
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
পাওলো কোয়েলহো

লেখক সম্পর্কে

পাওলো কোয়েলহো

ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহো ডি’সুজা ১৯৪৭ সালের ২৪ আগস্ট দেশটির রাজধানী রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেন। একই শহরে তার শিক্ষাজীবনের শুরু এবং বেড়ে ওঠা। আইন বিষয়ে কিছুদিন পড়াশোনার পর ভ্রমণের নেশায় তা আর শেষ করতে পারেননি। ঐ সময়টা ভবঘুরের ন্যায় ঘুরে বেড়িয়েছেন মেক্সিকো, উত্তর আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, চিলিসহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে। এর পরপরই ছোটবেলার স্বপ্ন বই লেখাকে বাস্তবে রূপ দেন। ১৯৮২ সালে ‘হেল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 298

৳ 35015% ছাড়