প্রকাশনা শিল্প স্টুডেন্ট ওয়েজ মোহাম্মাদ লিয়াকতউল্লাহ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সাধারণার্থে বাংলাদেশের প্রকাশনা শিল্প এবং বিশেষার্থে ৭০ বছরের প্রাচীন প্রতিষ্ঠান স্টুডেন্ট ওয়েজ এর প্রধান নির্বাহী ও প্রকাশক মোহাম্মদ লিয়াকতউল্লাহ প্রসঙ্গে আলোচনায় এই গ্রন্থে বাংলাবাজার ও প্রকাশনা জগতের বিষয়াবলি, ব্যক্তিগত-অভিজ্ঞতাবাদী-ঐতিহাসিক পর্যবেক্ষণে উপস্থাপিত হয়েছে, যা হারিয়ে যাওয়া পরিবর্তমান পরিস্থিতির প্রতিচ্ছবি। আমাদের চোখের সামনে দিয়ে একই সঙ্গে দশক, শতাব্দী ও সহ¯্রাব্দের পালাবদলের তোড়ে বদলেছে ঢাকার ল্যান্ডস্কেপ ও প্রকাশনা শিল্পের মানচিত্র। অনেক ঐতিহ্য বিলুপ্ত হয়েছে। নব্যরা দখল করেছে অনেক কিছু।
বাংলাবাজার থেকে আজিজ, কনকর্ড হয়ে বাংলামোটর পেরিয়ে প্রসারিত আধুনিক ঢাকায় ও সারা বাংলাদেশে প্রলম্বিত হয়েছে লেখক, পাঠক ও প্রকাশনার দিগন্ত, যদিও প্রকাশনার আদিস্থল হিসেবে বাংলাবাজারের ঐতিহ্য, গৌরব ও গুরুত্ব অদ্যাবধি অটুট। এমনই পটভূমিতে বাংলাদেশের প্রকাশনা শিল্পের যুগ-সন্ধিক্ষণের ঐতিহাসিক প্রতিষ্ঠান ‘স্টুডেন্ট ওয়েজ’ এবং সঙ্কুলকালের সেনাপতি মোহাম্মদ লিয়াকতউল্লাহকে আবর্তিত করে দুইশত বছরের প্রাচীন বাংলা প্রকাশনার ঢাকা ও কলকাতার সামগ্রিক পরিস্থিতি ও সময়কালের ঘটমান প্রপঞ্চসমূহকে বীক্ষণ করা হয়েছে। বাংলা প্রকাশনা শিল্প এবং গ্রন্থাগার সংক্রান্ত নীতি ও পরিকল্পনা গ্রহণে, ইতিহাস প্রণয়নে সহায়ক হবে এই গ্রন্থ।
বইয়ের তথ্য
| নাম | প্রকাশনা শিল্প স্টুডেন্ট ওয়েজ মোহাম্মাদ লিয়াকতউল্লাহ |
|---|---|
| ইংরেজি নাম | Prokashona Shilpo Student Wage Mohammad Liaqatullah |
| লেখক | মাহফুজ পারভেজ |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| বিষয় | রেফারেন্স বই |
| পৃষ্ঠা সংখ্যা | ৮০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!