সমকালীন উপন্যাস

জীবনের অষ্টব্যঞ্জন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳179

৳ 21015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 31

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

একটি গল্পের পরিসর ছোটো হয় বলে তার শুরুতে চমক না থাকলেও পাঠক অনেক সময় পড়তে থাকেন এই ভেবে যে, এই সামান্য লেখা পড়েই দেখি কী আছে। কিন্তু একটি আস্ত উপন্যাস পড়তে শুরু করতে পাঠককে এটা ভাবতে হয়, এটি শেষ করতে পারব তো? 'জীবনের অষ্টব্যঞ্জন', বেশ ভাবগাম্ভীর্য ও খটমটে নামের উপন্যাসটির প্রথম লাইনটি পড়েই প্যারাটুকু শেষ করার তীব্র ইচ্ছা অনুভব করবেন পাঠক। এবং স্বাভাবিকভাবেই পুরোটা উপন্যাসই শেষও করতে হবে।

পিতৃ-মাতৃহীন দুই ভাইয়ের সংসার, সন্তান, এদের পারষ্পরিক সম্পর্ক, সম্পর্কের টক-মিষ্টি-তেতো সফরের উত্থান পতন নিয়েই উপন্যাসটির পথ চলা। এরই মধ্যে একটি ব্যাপার পুরো উপন্যাসেই উঠে এসেছে। তা হলো, পারিবারিক শিক্ষার গুরুত্ব, বিশেষ করে সন্তানের জীবন চলার পথে মায়ের আচার-বিচারের অবদান।

কিন্তু উপন্যাসটিকে শিক্ষামূলক উপন্যাস ভেবে নিয়ে পাশে সরিয়ে রাখার অবকাশ একদমই নেই।

কাহিনির বর্ণনাই এমন ঘটনাবহুল যে এটি পড়া শুরু করলে শেষ করার একটা তীব্র ইচ্ছা হবেই।

'জীবনের অষ্টব্যঞ্জন' উপন্যাসের লেখক জুবাইদা পারভীন লিপির সার্থকতা এখানেই যে, তিনি তার উপন্যাসটির সেই শুরুর চমক দেখিয়ে পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখতে পেরেছেন। উপন্যাসটির নামকরণও অক্ষরে অক্ষরে সর্বৈব সার্থক। আমি 'জীবনের অষ্টব্যঞ্জন' এর সাফল্য কামনা করি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জীবনের অষ্টব্যঞ্জন
ইংরেজি নাম Jiboner oshtobanjon
লেখক জুবাইদা পারভীন লিপি
প্রকাশনী চলন্তিকা
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849606185
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
ISBN9789849606185
বান্ডিংhard cover
জু

লেখক সম্পর্কে

জুবাইদা পারভীন লিপি

সমকালীন উপন্যাস বিষয়ক লেখক · প্রকাশক: চলন্তিকা

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 179

৳ 21015% ছাড়