প্রবন্ধ ও রচনাসমগ্র

নিজের আয়নায়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳567

৳ 66715% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভূমিকা

কর্মব্যস্ত দিন শেষে সমবয়সী বন্ধুরা নিজেদের মধ্যে একটু আনন্দানুভূতি আদান-প্রদান করব, এই প্রয়াসে হুট করেই ফেসবুকে একটি গ্রুপ খুলেছিলাম একদিন...কিছু সমমনা বন্ধুকে নিয়ে। ভাবগাম্ভীর্যের সীমা ছাড়িয়ে, গুরুগম্ভীর আচরণ এড়িয়ে চেয়েছিলাম শুধু হাহা-হিহিতেই মেতে থাকব পােস্টের কথায়, গানে আর মজায়! গ্রুপটার বিবরণীতে স্পষ্টতই উল্লেখ করেছি কোনাে রকম আর্থিক আর জটিল আলাপ এখানে নিষিদ্ধ। নিখাদ হাসি-তামাশা আর আনন্দের একটা প্ল্যাটফর্ম, যার নাম ‘ফান অব ফ্রেন্ডস'। বন্ধুদের বিনােদনমূলক বিচরণ ক্ষেত্র আমাদের এই গ্রুপ। সদস্যসংখ্যা ১০০০-এর কাছাকাছি বর্তমানে। শুরু থেকে আমি আর ইরফান আহমেদ অপু দুজনে মিলে প্রতিটি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি কীভাবে সবাইকে মানসম্মত আনন্দ দিয়ে হাসিতে মাতিয়ে রাখার ব্যবস্থা করা যায়! সেই উদ্যোগ থেকেই হঠাৎ ইরফানের দেয়া আইডিয়া নিজের আয়নায়' শিরােনামে গ্রুপে ইভেন্ট দিই আমরা।

ভাবতেও পারিনি এত এত সাড়া আসবে। শেষ পর্যন্ত পােস্টের জন্য বেঁধে দেওয়া সময়সীমা বাড়াতেও হয়েছিল আমাদের। নিজের আয়নায় নিজের জীবনটাকে কীভাবে দেখছে সেটাই বন্ধুদের কাছে শেয়ার করার এই ইভেন্টটা আমাদের দুজনের সাহস বাড়িয়ে দিল! বন্ধু মােহাম্মদ এনামুল হকের পরামর্শে আবেগাপ্লুত হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম, প্রতিটি গল্প ছাপার অক্ষরে নিয়ে এসে আমরা একটা বইয়ে সংরক্ষণ করব, যার ফলাফল আজ সবার হাতে। এ বইটিকে আমি ব্যক্তিগতভাবে একটি ধনসম্পদসমৃদ্ধ রত্নভাণ্ডার হিসেবে আখ্যায়িত করতে চাই। একেকটি গল্প যেন একেকটি ভালােবাসা! খুব সহজ ছিল না এই ভালােবাসার গল্পগুলাে এভাবে বই আকারে সবার হাতে তুলে দেওয়ার পেছনের গল্পটা! তবুও আমরা পেরেছি—এটাই আমাদের গ্রুপের সফলতা। বন্ধু মিজানুর রহমান এবং আদেল ইসমাইলকে ধন্যবাদ, তাদের মূল্যবান মানসিক সহযােগিতার জন্য।

‘ফান অব ফ্রেন্ডস' নামক এই গ্রুপটার প্রথম লিখিত আবেগের ক্রোড়পত্র হচ্ছে এই বই, ‘নিজের আয়নায়। বইটি ছাপাতে যারা আমাদের সাহস এবং সহযােগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এবং ইরফান আহমেদ অপুর পাশাপাশি তারা প্রত্যেকে এ বইটি প্রকাশনার সফলতায় সমান অংশীদার। সাথে রয়েছে প্রতিটি গল্পের লেখক, যাদের লেখাগুলাে মূলত এ বইটির প্রাণ! আরাে একটি কথা, যেটি না বললেই নয়! সেটি হলাে, বইটির প্রচ্ছদ। গ্রুপ সদস্যদের নিজের হাতে আঁকা অনেকগুলাে ছবি থেকে সর্বশেষ এই ছবিটি সবার পছন্দের তালিকায় শীর্ষে স্থান পায়। তাই বইটির প্রচ্ছদশিল্পীকেও গ্রুপের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালােবাসা জানাচ্ছি। আশা করব পাঠকের মনে নিজের আয়নায় নিজের জীবনের এই গল্পগুলাে আবেগের এক অন্য রকম অনুভূতি তৈরি করবে!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিজের আয়নায়
ইংরেজি নাম nijer aynay
লেখক
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় প্রবন্ধ ও রচনাসমগ্র
আইএসবিএন 9789848069578
পৃষ্ঠা সংখ্যা ২৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১০
পৃষ্ঠা সংখ্যা288
ভাষাbangla
ISBN9789848069578
বান্ডিংhard cover
ফা

লেখক সম্পর্কে

প্রবন্ধ ও রচনাসমগ্র বিষয়ক লেখক · প্রকাশক: সাহিত্যদেশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 567

৳ 66715% ছাড়