ব্যঙ্গ ও রম্যরচনা

মেপে হাসুন চেপে হাসুন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳128

৳ 15015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 22

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"মেপে হাসুন চেপে হাসুন" বইয়ের সংক্ষিপ্ত কথা:

নানামূখী নাগরিক সংকটের এই সময়ে এমনিতেই জনজীবন অতীষ্ট। এমতাবস্থায় গল্প বলে মানুষের মুখে হাসি ফোটানো! সে এক কঠিন কাজ! কাতুকুতু দিলেও মানুষ এখন আর হাসতে চায় না, চাইলেও পারে না। কোনো কারণে হাসি পেলেও বেশিরভাগই দাঁত-মুখ খিঁচে রাখেন! আমার এই রম্য গল্পগুলো পড়ে; মানে এই রম্য ক্যাপসুলগুলো খেয়ে যদি কেউ কিঞ্চিৎ ঠোঁটযুগল প্রসারিত করে কিংবা দন্তের সামান্য রূপ বিকশিত করে তবেই সেরেছে! লেখক অর্থাৎ আমি তখন লম্প-জম্প শুরু করে দিতেও পিছপা হব না! রম্যগল্পের বই ‘মেপে হাসুন চেপে হাসুন’ আশা করি পাঠকের ভালো লাগবে। ‘মেপে’ হাসতে আর ‘চেপে’ হাসতে বলা হয়েছে, কারণ একবার এক রম্যগল্প পড়ে হাসতে হাসতে আমার দম বন্ধ হবার উপক্রম হয়েছিল! মানুষকে আনন্দ দেওয়া কঠিন একটা কাজ। তবুও আপ্রাণ চেষ্টা করেছি। যদি কিছুটা সফল হতে পারি তবেই আমার লেখালেখির সার্থকতা! লিখে যেতে চাই সে লেখা যা মানুষের মনে কিছুটা হলেও ছাপ ফেলবে। এই রম্যগল্পের বইটা আকুল হৃদয়ের নিরন্তর প্রচেষ্টা। ব্যস্ততম এই সময়ে আমার লেখার মাধ্যমে কোনো পাঠকের মনে যদি বিন্দুমাত্র আনন্দ সঞ্চার হয় সেটাই আমার জন্য প্রাপ্তি। সেটাই আমার লেখালেখির সার্থকতা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মেপে হাসুন চেপে হাসুন
ইংরেজি নাম mepe hasun chepe bosun
লেখক কাজী সুলতানুল আরেফিন
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় ব্যঙ্গ ও রম্যরচনা
আইএসবিএন 9789848069530
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
কাজী সুলতানুল আরেফিন

লেখক সম্পর্কে

কাজী সুলতানুল আরেফিন

কাজী সুলতানুল আরেফিন ১৯৮৪ সালের ১৭ই এপ্রিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আওতাধীন পাঠাননগর ইউনিয়ন এর অন্তর্গত ‘পূর্ব শিলুয়া’ গ্রামের ঐতিহ্য বাহী কাজী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। মা, বাবা সহ দুই ভাই ও এক বোনের সংসারে তিনি বড়। লেখা পড়া সম্পন্ন করেছেন চট্রগ্রাম সরকারী সিটি কলেজ থেকে। শহরের আধুনিকতা ছেড়ে গ্রামের সবুজ সমারোহে মিশে যাওয়া এই লেখকের মন বার বার ছুটে যায় ফেলে আসা চট্র...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 128

৳ 15015% ছাড়