মুক্তিযুদ্ধের ঘটনাবলী

একজন মুক্তিযোদ্ধার যুদ্ধলিপি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳563

৳ 75025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 187

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মোয়াজ্জেম হোসেন খান কৃত ‘একজন মুক্তিযোদ্ধার যুদ্ধলিপি’ ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতিময় একটি অনবদ্য গ্রন্থ। পল্লীগ্রামের সদ্য যৌবনপ্রাপ্ত এক যুবকের যুদ্ধযাত্রা এবং দেশপ্রেমের অকৃত্রিম কাহিনি পাঠক এ গ্রন্থ পাঠে পাবেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধা শুধু নিজের কথা নয়, সাথী যোদ্ধাদের বীরত্বের কথা, ত্যাগের কথা, কষ্ট ও পরিশ্রমের কথা স্মরণ করেছে অকপটে।

এ রচনায় শুধু যুদ্ধের কথা নয়, সাধারণ গ্রামবাসী, নৌকার মাঝি, কৃষক, স্কুল শিক্ষক, হাট-বাজার, রাস্তা, গ্রাম, খাল, বিল, নদীর কথা উঠে এসেছে সুনিপুণভাবে। শুধু ঘটনার ঘনঘটা নয়, সকল যুদ্ধক্রিয়াকে ঘিরে যে প্রকৃতি, তার উপস্থিতি রচনাটির শরীরে লতিয়ে উঠেছে। তাই এ স্মৃতিগদ্য রূপলাভ করেছে এক মহাকাব্যিক ব্যঞ্জনায়।

লেখকের যুদ্ধস্মৃতি ৫১ বছর পরেও জ্বলজ্বল করে তার স্মৃতির মণিকোঠায়। এ স্মৃতিগ্রন্থ পাঠে আমরা তার নির্মোহ বর্ণনায় চমকিত হবো। বিশদ বর্ণনায় খুঁজে পাবো ১৯৭১-এর বাংলাদেশ, মানুষ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। গ্রন্থটি অবশ্যই গুরুত্বপূর্ণ এ জন্য যে, একজন অচেনা মুক্তিযোদ্ধার বয়ানে ১৯৭১-কে খুঁজে পাবে পাঠক। আরও গুরুত্বপূর্ণ এ জন্য, খুব বিশ্বস্ততার সাথে এবং বিশদভাবে ঝরঝরে গদ্যে মোয়াজ্জেম হোসেন ইতিহাসের বুক চিঁড়ে তুলে এনেছেন যে অনির্ণিত ইতিহাস, সত্যি তা অবাক হবার মতো!

বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু মুক্তিযোদ্ধারা একা করেনি। তার সাথে জড়িত ছিল যে সাধারণ মানুষ ও বাংলার প্রকৃতি; তা এ গ্রন্থে বর্ণিত হয়েছে নিপুণভাবে ও গৌরবের সাথে।

বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের একাত্তরের স্মৃতিকথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন প্রজন্মের পাঠক এ বইটি পাঠে স্বাধীনতার জন্য বাঙালি যুবকদের ত্যাগ ও তিতিক্ষার কথা জানতে পারবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একজন মুক্তিযোদ্ধার যুদ্ধলিপি
ইংরেজি নাম Akjon muktijoddhar juddholipi
লেখক মোয়াজ্জেম হোসেন খান
প্রকাশনী ভাষাচিত্র
বিষয় মুক্তিযুদ্ধের ঘটনাবলী
আইএসবিএন 9789849474166
পৃষ্ঠা সংখ্যা ৩২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
মো

লেখক সম্পর্কে

মোয়াজ্জেম হোসেন খান

মুক্তিযুদ্ধের ঘটনাবলী বিষয়ক লেখক · প্রকাশক: ভাষাচিত্র

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 563

৳ 75025% ছাড়