ও প্রেম মায়াগন্ধা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
শশী বলল, চলুন, এবার আমরা চোখ বুজে মনে মনে বৃষ্টিতে ভিজি। আনিস বলল, শশী, মনে মনে কেন, চলো আমরা এখন সত্যি সত্যি বৃষ্টিতে ভিজি। শশী খানিকটা অবাক হলো। সে ভাবতে পারেনি আনিস তাঁর সঙ্গে সত্যি সত্যি বৃষ্টিতে ভিজবে। সে এক মুহূর্ত দেরি না করে আনিসের হাতটা টেনে দোতলা থেকে হাসপাতালের মাঝখানের সেই লনে এসে দাঁড়াল।
ওরা নামতেই যেন বৃষ্টির ধারা বেড়ে গেল। নারিকেল গাছের চিরল পাতার গা বেয়ে বৃষ্টির জল একটু বেশিই পড়তে শুরু করল। শশী বৃষ্টিতে ভিজতে ভিজতে কেমন নদীর ধারার মতো কলকল করে হেসে উঠল। আনিস মুগ্ধ হয়ে শশীর দিকে তাকিয়ে রইল। তার তৎক্ষণাৎ মনে হলো, শশীর সৌন্দর্য বৃষ্টিতে ভিজে বিকশিত হয়ে যেন একটা অপার্থিব পরিবেশের সৃষ্টি করছে। সেই অপার্থিব পরিবেশের দিকে কেন জানি বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। দু’জন যুবক-যুবতীর প্রেম-ভালোবাসা ও অনেকগুলো মায়াগন্ধা বিকেলের গল্প নিয়েই উপন্যাসের কাহিনি এগিয়ে গেছে।
উপন্যাসের একস্থানে এসে মায়াগন্ধা বিকেলের গল্প ছাপিয়ে গুরুত্ববহ হয়ে উঠেছে বিপন্ন মুক্তিযোদ্ধা বদির আহমেদ মাস্টার ও মধুরিমা সাহার কাহিনি। এদিকে শশীর আরেক নাম যে মধুরিমা, তা আনিস আবিষ্কার করে দু'বছর পর। অতীত ও বর্তমানের দুই মধুরিমা, একই রকম অবস্থান। কিন্তু মাঝখানে ব্যবধান পঞ্চাশ বছরের। একদিকে বদির মাস্টার ও অন্যদিকে আনিস। বদির মাস্টার যখন বলে ওঠেন, ‘আনিস, তুই আমার মতো ভুল করিস নে!’ কথাটা সত্যি আনিসকে ভাবায়। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ও বিপন্ন মানুষের আর্তিও এই উপন্যাসে সবিস্তার ডালপালা মেলেছে।
বইয়ের তথ্য
| নাম | ও প্রেম মায়াগন্ধা |
|---|---|
| ইংরেজি নাম | o pream mayagondha |
| লেখক | মহিবুল আলম |
| প্রকাশনী | শোভা প্রকাশ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 978 984 96783 5 9 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩০৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 304 |
| ভাষা | bangla |
| ISBN | 978 984 96783 5 9 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!