আবুল আহসান চৌধুরীর বই নিবিড় পাঠ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আবুল আহসান চৌধুরী (জন্ম: ১৩ জানুয়ারি ১৯৫৩) বাংলা সাহিত্য সংস্কৃতির প্রথিতনামা ভাষ্যকার। এ ভাষ্য পেশ করতে শুধু প্রভূত পঠন পাঠন নয়, অনেক হারানো উৎস উপকরণ সংগ্রহ করতে হয়েছে তাঁকেই। সেইসব নবতর তথ্য প্রমাণাদি মুক্তচিন্তনের সাথে মনোজ্ঞ বাগ্বিন্যাসে উপস্থাপন করে থাকেন। প্রাবন্ধিক হিসেবে অধ্যাপক চৌধুরীর পাঠকপ্রিয়তা তুলনারহিত। তাঁর শতাধিক গ্রন্থের মধ্য থেকে তেরোটির উপর বিভিন্ন সময়ে প্রকাশিত আলোচনার সংকলন এ বই।
প্রবন্ধগুলোর মাধ্যমে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার দিশারি মরমি সাধক লালন, রেনেসাঁর সুন্দরতম ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ হয়ে, ‘রেনেসাঁসি মনস্বিতা’য় ভাস্বর ‘মুসলিম সাহিত্য সমাজ’কে আরেকটু দেখে নিয়ে, ভাস্বর মনীষা আনিসুজ্জামান পর্যন্ত একটি সংক্ষিপ্ত পরিক্রমণ সেরে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি শ্রম্নত হবে ডক্টর আবুল আহসানের যুক্তিসহ উদার মানবিক উচ্চারণের অনুরণন।
বইয়ের তথ্য
| নাম | আবুল আহসান চৌধুরীর বই নিবিড় পাঠ |
|---|---|
| ইংরেজি নাম | Abul Ahsan Chowdhuryr boi nibir path |
| লেখক | মাসুদ রহমান |
| প্রকাশনী | শোভা প্রকাশ |
| বিষয় | ভাষা ও সাহিত্য,কবি ও সাহিত্যিক |
| আইএসবিএন | 9789849473206 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩৬ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
