কত কাণ্ড আমেরিকায়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"কত কাণ্ড আমেরিকায়" বইটির সম্পর্কে কিছু কথা:
আমেরিকাকে বলা হয় ‘মেল্টিং পট’ । সকলকে গলিয়ে একাকার করে দেয়। কত বাংলাদেশী আমেরিকার জনস্রোতে মিশে যায়- কে তার হিসাব রাখে? নিউ ইয়র্ক ভাগ্যান্বেষীদের শেষ গন্তব্য আর বিভিন্ন জাতি-মানুষের সংমিশ্রণের শেষ কড়াই! আমেরিকাসহ পশ্চিমের সব দেশই যন্ত্রের মতো ঘড়ি ধরে চলছে। যন্ত্র মানুষের সব রস-কষ প্রীতি-মায়া-মমতা আখকলের মতাে পিষে মানবতার ছোবড়াটাকে শুধু নিচে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এর উপরের দিকটা বড় বাড়-বাড়ন্ত, কিন্তু ভিত্তি অতিশয় নড়বড়েটিকবে না বেশিদিন।।
বাংলা সাহিত্যে রাজিব আহমেদের আগে আর কেউ আমেরিকাকে এমন নির্মোহ দৃষ্টিতে বিশ্লেষণ করেননি। খোদ আমেরিকানদের স্বভাবসুলভ ভঙ্গিতে সোজাসাপ্টা প্রাঞ্জল ভাষায়। আমেরিকাকে উপস্থাপন করাটাও মুন্সিয়ানার পরিচায়ক। সর্বোপরি অকপটে অপ্রিয় সত্য বলার। দুর্দান্ত সাহস বইটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।। আপনি কি আমেরিকায় যাওয়ার স্বপ্নে বিভোর? যাওয়ার পর পস্তানোর চাইতে আগেভাগেই দেশটাকে চিনে নিতে চান? জেনে নিতে চান ও-দেশের হাল-হকিকত? তাহলে এই বইটি শুধু পড়লেই হবে না, সংগ্রহেও রাখতে হবে।
বইয়ের তথ্য
| নাম | কত কাণ্ড আমেরিকায় |
|---|---|
| ইংরেজি নাম | koto kanso america |
| লেখক | রাজিব আহমেদ |
| প্রকাশনী | শোভা প্রকাশ |
| বিষয় | সেন্ট্রাল আমেরিকা ভ্রমণ,দক্ষিণ আমেরিকা ভ্রমণ,উত্তর আমেরিকা ভ্রমণ |
| আইএসবিএন | 9789849228479 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
