ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

বিক্রয় ও বিপনণ

আই অ্যাম অ্যা বিজনেসম্যান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳235

৳ 30022% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 65

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিজনেসম্যান হওয়ার ইচ্ছে আছে, কিন্তু বিজনেসম্যান হওয়ার জন্য বাস্তবসম্মত উপায়গুলো অনেকেরই জানা নেই। বিজনেসম্যান হওয়ার জন্য প্রাথমিক প্রস্তুতি, পদক্ষেপ এবং যোগ্যতা অর্জনের বিভিন্ন উপায় সম্পর্কে অনেক তথ্য এই বইতে উপস্থাপন করা হয়েছে। বিজনেস শুরু করার পূর্বে সফলতা ও ব্যর্থতার কারণগুলো জেনে বিজনেস শুরু করলে বিজনেসম্যান-এর সফলতা অর্জনের সম্ভাবনা বেড়ে যায়।

বিজনেস-এ সফলতার মূলমন্ত্র হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার তৈরি করা। আপনি যদি নতুন কাস্টমার তৈরির টেকনিক এবং স্ট্র্যাটেজিগুলো আয়ত্ত্ব করে ব্যবসা শুরু করেন তবে নতুন নতুন কাস্টমার তৈরির মাধ্যমে আপনার ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। তাছাড়া বিজনেস করার জন্য বিজনেস প্ল্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বেশিরভাগ বিজনেসম্যান বিজনেস প্ল্যান না করেই ব্যবসা শুরু করে দ্রুতই ব্যর্থদের তালিকায় নিজেদের নাম লেখায়। বিজনেস প্ল্যান করার বিভিন্ন নিয়ম-কানুন উল্লেখ করা হয়েছে এ গ্রন্থে, যা পড়লে খুব সহজেই বিজনেস প্ল্যান করে বিজনেস শুরু করতে পারবেন।

একইসাথে বিজনেস আইডিয়া ডেভেলপমেন্টের বিভিন্ন উপায়, কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। সেলস, মার্কেটিং এবং ব্র্যান্ডিং ব্যতিত বিজনেস অর্থহীন। সুতরাং সেলস, মার্কেটিং এবং ব্র্যান্ডিং সম্পর্কে চমৎকার সব তথ্য এই বইতে উল্লেখ করা হয়েছে। আশা করছি, বিজনেসম্যান হওয়ার জন্য এই বইটি আপনাকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে বিজনেসম্যান হতে সহায়তা করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আই অ্যাম অ্যা বিজনেসম্যান
ইংরেজি নাম I am a businessman
লেখক মোঃ মাছুম চৌধুরী
প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ
বিষয় বিক্রয় ও বিপনণ
আইএসবিএন 9789849049128
পৃষ্ঠা সংখ্যা ১৮৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মোঃ মাছুম চৌধুরী

লেখক সম্পর্কে

মোঃ মাছুম চৌধুরী

মাে: মাছুম চৌধুরী জন্ম ১৯৮২ সালের ১১ জানুয়ারী লক্ষীপুর জেলার রায়পুর থানার রাখালিয়া গ্রামে। প্রাথমিক শিক্ষা শেষ করেন রাখালিয়া প্রাইমারি স্কুলে। ১৯৯০ সালে ভর্তি হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে । সাভার ক্যান্টনমেন্ট বাের্ড উচ্চবিদ্যালয় মাধ্যমিক শিক্ষা শেষ করেন ১৯৯৬ সালে। ১৯৯৮ সালে সাভারের গন বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে এম.ফার্ম সম্পন্ন করেন। ২০০৩ সালে বি.ফার্ম শেষ করে কর্মজীবনে প্রবেশ কর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 235

৳ 30022% ছাড়