ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন
মৃত্যুর সাথে বসবাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নির্মম ইহুদিনিধনের পরিণামে ব্রিটিশ ম্যান্ডাটরি শাসনামলে সেসব নিরপরাধ মুসলমানদের নিজেদের বাস্তুভিটা হারাতে হয়, যারা বংশপরিক্রমায় ফিলিস্তিনের অধিবাসী ছিলেন। মূলত হিটলারের নিধনযজ্ঞের কারণেই উপনিবেশবাদী ইহুদিরা ফিলিস্তিনকে নিজেদের বাপ-দাদার ভিটা বলে দাবি করার সুযোগ পায়। অতঃপর সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার তাদের অধিকার স্বীকার করতেই সারা বিশ্ব থেকে ইহুদিদের জড়ো করে তারা ফিলিস্তিনের বুকে একটি অবৈধ ইহুদি উপনিবেশ গড়তে শুরু করে। ইহুদি নেতারা বিশ্ববাসীকে জানায়, ইহুদিজাতির নিরাপত্তা ও অধিকার আদায়ের স্বার্থে আপন পূর্বপুরুষদের জন্মভূমিতে অর্থের বিনিময়ে জমি ক্রয় করে তারা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কিন্তু এই মুখরোচক বক্তব্যের আড়ালে তারা ফিলিস্তিনি জনসাধারণের জমিজমা এবং সর্বস্ব লুটে নিয়ে তাদের উদ্বাস্তুতে পরিণত করে। সেই নির্মম ইতিহাসেরই করুণ চিত্র ফুটে উঠেছে আলোচ্য উপন্যাসে।
লেখিকা মরিয়ম জামিলা ১৯৩৪ সালে আমেরিকার নিউ ইয়র্কে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোরকালেই ইহুদি ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে তিনি পাকিস্তানে হিজরত করেন এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয়গ্রহণ করেন। এর আগে তিনি ইহুদিদের মাধ্যমে ইসলামবিরোধী বিতর্কের জন্যে একটি কোর্সও করেছিলেন, যা পরবর্তীকালে তাকে ইসলামের সপক্ষে কাজ করার ক্ষেত্রে বেশ সহায়তা করে।এই গ্রন্থে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে নিয়ে আরব-ইসরাইল যুদ্ধের প্রাক্কালে ফিলিস্তিনি মানুষেরা কোন্ অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছে তা আহমদ খলিল নামক একজন সাধারণ কৃষক কিংবা বলা যায় আরব বেদুইনের জীবনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তাদের কষ্ট ও অভাবকে ছাড়িয়ে কী করে ইসলাম তাদের শিরোমণি হয়ে থেকেছে এবং তাদের স্বাধীনচেতা জীবন কতটা গৌরব ধারণ করে বজায় ছিল, তা বর্ণনা করতে গিয়ে তিনি আবেগময় ভাষার প্রয়োগ করেছেন। এই বইটির পাঠক যেমনি উপন্যাস পাঠের আনন্দ পাবে, তেমনি ইহুদি আগ্রাসনের প্রাথমিক ইতিহাস সম্পর্কেও জানতে পারবে।
বইয়ের তথ্য
| নাম | মৃত্যুর সাথে বসবাস |
|---|---|
| ইংরেজি নাম | mrittur shathe bosobash |
| লেখক | মরিয়ম জামিলা, مكتبة الحراء (মাকতাবাতুল হেরা) |
| প্রকাশনী | মাকতাবাতুল হেরা |
| বিষয় | আরবী সাহিত্য, ব্যাকরণ ও কথোপকথন |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!