চিরায়ত উপন্যাস

দেবদাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফি জোগাড় হয়নি বলে এফএ পরীক্ষায় বসতে পারেননি তিনি। পাঠকপ্রিয় তাঁকেই সম্মানিত করে কলিকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূষিত করে ‘ডি-লিট’ উপাধিতে। সাহিত্যকর্মে আজও তিনি অপরাজেয়, জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী। যাঁকে ড. সুকুমার সেন বলেছেন বাংলা ভাষায় সর্বাধিক যশস্বী লেখক। সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই অবিনশ্বর কীর্তি দেবদাস।

গ্রন্থাকারে যার আবির্ভাব ১৯১৭ সালে। দিনে দিনে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অংশ হয়ে উঠেছে যে উপন্যাস।

পরিণত হয়েছে বিরহকাতর চিরায়ত প্রেমিকের ধ্রুপদী উদাহরণে। দেবদাসই শরতের একমাত্র নায়ককেন্দ্রিক উপন্যাস। বন্ধু প্রমথনাথ ভট্টাচার্যকে লিখেছেন, ‘ওই বইটা একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা।’ যে আখ্যান বিস্তৃত গ্রাম ও শহর, পুরুষ ও নারী, প্রেম ও বিরহ, শৈশব ও যৌবন, পথ ও গৃহ- এমন সকল জোড়ে।

প্রথম যৌবনে লেখা দেবদাস-এর যে আখ্যানকে ১৭টি বছর ফেলে রেখেছিলেন শরৎবাবু তা শতবর্ষ পরে ভারতবর্ষের প্রতিটি প্রধান ভাষায় অনূদিত, বহুল পঠিত। পার্বতী-চন্দ্রমুখী এবং দেবদাসের সঙ্গে শুধু পাঠকেরই নয়, দর্শকেরও তাই যুগে যুগে বারে বারে দেখা হয়েছে, হচ্ছে, হবে বড় পর্দায়, প্রেক্ষাগৃহের আলো-আঁধারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দেবদাস
ইংরেজি নাম Debdas
লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় চিরায়ত উপন্যাস
আইএসবিএন 9789849772958
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা96
ভাষাbangla
ISBN9789849772958
বান্ডিংhard cover
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

লেখক সম্পর্কে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। দারিদ্র্যের কারণে তাঁর শৈশবকাল বলতে গেলে মাতুলালয় ভাগলপুরেই কেটেছে। দারিদ্র্যের কারণে ফি দিতে না পেরে বেশ কয়েকবার স্কুল বদলিও করতে হয়েছিলো ছোটবে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়