প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন

বিল্ড ইউর ক্যারিয়ার উইথ অ্যাপারেল মার্চেন্ডাইজিং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳330

৳ 44025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 110

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ক্যারিয়ার জীবনে পেশা নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হওয়া কিছুটা কঠিন। তাই এমন একটি পেশা নির্বাচন করা উচিত যার চাহিদার পাশাপাশি নিজেকে মেলে ধরার সুযোগ আছে। আমাদের দেশের প্রধান রপ্তানি খাতই হলো গার্মেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। দেশের মোট রপ্তানি আয়ের অধিকাংশই এ খাত থেকে আসছে। বিশাল এ সেক্টরে প্রচুর দক্ষ লোকবল প্রয়োজন পড়ছে। সেই তুলনায় কোম্পানির মালিকরা লোকবল পাচ্ছেন না। এ সেক্টরে যেমন প্রয়োজন হচ্ছে সাধারণ শ্রমিক, তেমনি প্রয়োজন দক্ষ ও শিক্ষিত লোকবলÑ যারা প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে কাজ করবেন।

শুধু বাংলাদেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাকশিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে মার্চেন্ডাইজিং পেশায় চাকরি পাওয়া অনেকটা সহজ। এছাড়া মার্চেন্ডাইজিংয়ে চাকরির বিশাল ক্ষেত্র রয়েছে বাংলাদেশে।

এ দেশে প্রায় ১১ হাজারের মতো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এছাড়া পাঁচ হাজার বায়িং হাউস এবং ফ্যাশন ও বুটিক হাউস তো রয়েছেই। তাই মার্চেন্ডাইজিং পেশা হিসেবে বেশ উজ্জ্বল। তৈরি পোশাকশিল্প কারখানায় একজন মার্চেন্ডাইজারের গুরুত্ব অনেক বেশি। মার্চেন্ডাইজিংয়ে দক্ষ জনবলের অভাব এখনো আছে এ দেশে। ফলে এ পেশায় কাজের সুযোগ অনেক বেশি। শুধু দেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাকশিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এতে চাকরি পাওয়াটা বেশ সহজও বটে। একেকটি পোশাকশিল্প এবং বায়িং হাউসে প্রচুর দক্ষ লোক নিয়োগ করা হয়।

বস্ত্র কারখানা, বিভিন্ন বায়িং অফিস, ফ্যাশন হাউস, তৈরি পোশাকশিল্প ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করার সুযোগ রয়েছে মার্চেন্ডাইজারদের। বিশ্বের বিভিন্ন দেশে এসব পেশাদারের উচ্চ বেতনসম্পন্ন কর্মসংস্থান সুবিধা রয়েছে। বেতনের শুরুটা কম হলেও অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে একজন মার্চেন্ডাইজারের বেতন চাকরির বাজার অনুযায়ী ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিল্ড ইউর ক্যারিয়ার উইথ অ্যাপারেল মার্চেন্ডাইজিং
ইংরেজি নাম Build your career with apparel merchandising
লেখক তাজবীর সজীব
প্রকাশনী প্রিয়মুখ
বিষয় প্রফেশনাল ও ক্যারিয়ার উন্নয়ন
পৃষ্ঠা সংখ্যা ২০০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
তাজবীর সজীব

লেখক সম্পর্কে

তাজবীর সজীব

লেখালিখি আর গণমাধ্যমে তিনি তাজবীর সজীব। সার্টিফিকেটে মোঃ তাজবীর হোসাইন। তিনি একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিজিটাল মার্কেটিং লিডার হিসেবে সুপরিচিত। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে ক্যারিয়ারের নানা বাঁকে ৯টি জাতীয় পর্যায়ের এওয়ার্ড প্রাপ্তি তার অর্জনের ঝুলি বাড়িয়েছে। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক এওয়ার্ড প্রাপ্তির সম্মাননা তার প্রোফাইলকে করেছে আরও সমৃদ্ধ। শিক্ষা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 330

৳ 44025% ছাড়