ইংরেজী

An Exclusive English Grammar

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳509

৳ 59915% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 90

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভাষা মানব জাতির বেহেস্তি উপহার। জাতির পরিচয়। জাতির সূচক। গর্বের ধন। সবার কাছে নিজেকে তুলে ধরার অনন্য বাহন। যে জাতি যত উন্নত তার ভাষা তত সমৃদ্ধ। ইসলামের স্বর্ণযুগ যেমন সপ্তম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত আরবী ছিল আন্তর্জাতিক ভাষা। আজকে যেমন ইংরেজি। ভাষা চর্চার মধ্য দিয়ে জাতির অগ্রগতির সোপান রচিত হয়। আমাদের মাতৃভাষা বাংলারও সমৃদ্ধ ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। চর্যাপদের সময় থেকে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা আজ অন্যতম বিশ্ব ভাষা। এর পেছনে বহু মেধাবী, জ্ঞানী ও গুণী মানুষের অবদান যেমন আছে তেমনি আছে মায়ের ভাষার প্রতি সব মানুষের ভালোবাসা। যে ভালোবাসার টানে বুকের তাজা রক্ত রাজ পথে ঢেলে দিয়েছে এদেশের টগবগে যুবকরা।

প্রতিটি ভাষার যেমন নিজস্ব গ্রামার রয়েছে তেমনি সব ভাষারই রয়েছে আবার অভিন্ন রীতিনীতি। আমেরিকার দার্শনিক নমচমস্কির কথায় যাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। মনের ভাব অন্যের কাছে লিখিত আকারে প্রকাশের জন্য কিছু নিয়ম আছে। যাকে আমরা গ্রামার বলি। ভাষা যেমন বহুতা নদী আর আমরা যারা এ ভাষা ব্যবহার করি তারা এর নৌকার মাঝি। নদী যেমন এঁকে বেঁকে চলে মাঝিকেও সময় বুঝে পাল ঘাটাতে হয়। দিক পরিবর্তন করতে হয়।

মোঃ মনিরুল ইসলাম(রয়েল)-এর "An Exclusive English Grammar" (সবার জন্য English Grammar) বইটি ইংরেজি ভাষা শিক্ষা ও ভাষা ব্যবহারের ক্ষেত্রে সময় উপযোগী একটা উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষার্থী এবং অন্য সকলের জন্য বিশ্বস্ত বন্ধু হিসাবে বইটি কাজে আসবে বলে আমি দৃঢ় আশাবাদী। এ মহান উদ্যোগের জন্য আমি তরুণ লেখক মোঃ মনিরুল ইসলাম (রয়েল) কে সাধুবাদ জানাই।

ড. এম. এ. সোবহান

সভাপতি, বীজবিস্তার ফাউন্ডেশন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম An Exclusive English Grammar
ইংরেজি নাম An Exclusive English Grammar
লেখক মো. মনিরুল ইসলাম (রয়েল)
প্রকাশনী রয়েল পাবলিকেশন
বিষয় ইংরেজী
আইএসবিএন 9789849647102
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মো. মনিরুল ইসলাম (রয়েল)

লেখক সম্পর্কে

মো. মনিরুল ইসলাম (রয়েল)

তরুণ প্রজন্মের পাঠকপ্রিয় লেখক ও বাংলাদেশের বহুল প্রচলিত সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান 'রয়েল পাবলিকেশন' -এর স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম (রয়েল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে লেখক গ্রামের খঞ্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, রাণীশংকৈল পাইলট বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক, রাণীশংকৈল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ইন্টারন্যাশনাল বিজনেস...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 509

৳ 59915% ছাড়