আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

সাকসেস প্রিন্সিপলস অব সাকসেসফুল ম্যান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 25010% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 25

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমরা প্রায় সবাই জীবনে সফল হতে চাই, চাই সাফল্যের মুকুট মাথায় পরতে। কিন্তু কেন আমরা সবাই শেষ পর্যন্ত কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারি না? এর কারণ হলো আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন আর সাফল্যের মধ্যকার দূরত্ব ভালোভাবে জানি না। জানি না সাফল্যের সূত্র কী? আমরা আরও জানি না কখন দ্রুত কাজ করে জীবনে এগিয়ে যেতে হয়, আর কখন কৌশলী হয়ে একটু থেমে যেতে হয়- ভালো সুযোগের জন্য।

সফল হওয়ার জন্য আমাদেরকে প্রথমত নিজের সামর্থ্য ও দুর্বলতার জায়গাগুলো চিনতে হবে, জানতে হবে নিজের আগ্রহের জায়গা সম্পর্কে। এরপর আমাদেরকে একটি ভিশন দাঁড় করাতে হবে- আমরা জীবনে কী হতে চাই বা করতে চাই। তারপর সেই ভিশনের ভিত্তিতে একটি কর্ম-পরিকল্পনা তৈরি করে কাজ করতে হবে। একইসঙ্গে জানতে হবে বিভিন্ন মনীষী ও সফল ব্যক্তিদের জীবন ও তাদের সাফল্যের সূত্রাবলি।

আশার কথা হলো, বর্তমান গ্রন্থটি এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে এগিয়ে আসবে। গ্রন্থটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো বিশ^খ্যাত পঁচিশজন ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী, তাদের সাফল্যের সূত্রাবলি এবং তাদের সাফল্য বিষয়ক ও অনুপ্রেরণামূলক বাণী, যা পড়ে ও জেনে আমরা অনুপ্রাণিত হবো এবং জীবনে সফল হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা পাবো।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সাকসেস প্রিন্সিপলস অব সাকসেসফুল ম্যান
ইংরেজি নাম Success Principles of Successful Man
লেখক নেসার আমিন
প্রকাশনী উৎস প্রকাশন
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
নেসার আমিন

লেখক সম্পর্কে

নেসার আমিন

নেসার আমিন একজন লেখক, অনুবাদক ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি ১৯৮৬ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। নেসার আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক সম্মান ও মাস্টার্স পাশ করেন। কর্মজীবন শুরু করেন 'চ্যানেল টুয়েন্টি ফোরে'র নিউজ রুম এডিটর হিসেবে। বর্তমানে তিনি দি হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ও 'সুজন—সুশাসনের জন্য নাগরিক'-এর সহযোগী সমন্বয়কারী (অবৈতনিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 25010% ছাড়