লিলিপুটদের ফিরে যাওয়া (তৃতীয় ও শেষ খণ্ড)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ফ্ল্যাপে লিখা কথা
অডিন বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে। লিলিপুট নিলিকে যে ইঁদুরে ধরে নিয়ে যাবে তা কোনোদিনও সে ভাবতে পারে নি। সে আবার অনুভব করল তার দাদুর কথা কতটা সত্য। লিলিপুটদের বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে আবার তাদের গ্রহে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু নিলি! নিলির কী হবে? আর কীভাবেই বা সে অন্য লিলিপুট নিটন, ডক্ট আর ইয়ানকে তাদের গ্রহে ফিরিয়ে নিয়ে যাবে? সে তো ছোট, তার জন্য কাজটা দুঃসাধ্য ছাড়া আর কিছু নয়। তার উপর ভয়ঙ্কর বিটিন, শিইনা আর রুটো তো আছেই। ওরা কখন যে আবার লিলিপুটদের চুরি করে সেটাও এক মহা দুশ্চিন্তা। অডিন নিশ্চিত যেভাবেই হোক ওরা একটা অঘটন ঘটাবে। সেক্ষেত্রে কীভাবে সে সবাইকে রক্ষা করবে? আর করতে পারলে সে কি শেষ পর্যন্ত লিলিপুটদের অন্য লোভী মানুষের হাত থেকে বাঁচাতে পারবে? পারবে পৃথিবীর ভয়ঙ্কর জন্তু-জানোয়ার আর হিংস্র প্রাণীর হাত থেকে তাদের রক্ষা করতে? তারপর একটা স্পেসশিপে করে নিয়ে যেতে লিলিপুটদের সেই গ্রহে যেখানে হাজার হাজার লিলিপুটেরা অপেক্ষা করছে তাদের ফিরে আসার জন্য।
বইয়ের তথ্য
| নাম | লিলিপুটদের ফিরে যাওয়া (তৃতীয় ও শেষ খণ্ড) |
|---|---|
| ইংরেজি নাম | liliputder fire jaoa 3rd |
| লেখক | মোশতাক আহমেদ |
| প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
| বিষয় | সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 9789844144026 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৭ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
