সাইন্স ফিকশন

বিয়ন্ড দ্য ম্যানমেইড ইউনিভার্স

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কাহিনী সংক্ষেপ

ফ্যাকাল্টির সাথে ট্যুরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়বন্ধু অঙ্কুর, শাহেদ, আবির, তমাল, বর্ণাঢ্য ও দীপক । স্থান: সেন্টমার্টিন দ্বীপের অদূরে রাতারাতি জেগে ওঠা দ্বীপ ‘মিস্টেরিল্যান্ড’। যেটিকে স্থানীয় লোকেরা ডাকছে ‘শয়তানের দ্বীপ’ নামে! রহস্যঘেরা দ্বীপটির অচেনা গাছগুলোর মাথার ওপর দিয়ে সারারাত চক্কর দিতে দিতে পাহার দেয় মানুষমুখো ‘দানবপাখি’। দ্বীপটিকে নিয়ে গবেষণা করতে এসে উধাও হয়েছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর। ঘুরতে ঘুরতে ঘন ঝোপের আড়ালে হেলিপ্যাডের মতো স্থানটিতে উঠে দাঁড়াল ছয়বন্ধু । অমনি তা সচল হয়ে তাদেরকে নামিয়ে নিয়ে গেল অচেনা জগতে । ফেলে গেল ঘনঘোর বিপদের কেন্দ্রবিন্দুতে ।

ওদিকে অপরিণামদর্শী বিজ্ঞানী জ্যাকব শ্যারন সঙ্গোপনে করে ফেলেছে মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারটি! কী সেই আবিষ্কার যাতে কিনা ধ্বংস হয়ে যাবে প্রাণের পৃথিবী তথা সমগ্র মহাবিশ্ব? ছয়বন্ধু কীভাবেই বা গিয়ে পড়ল পাগল বৈজ্ঞানিকের হাতের মুঠোয়? তারা কি পারবে প্রাণ নিয়ে ফিরতে? পারবে কি রক্ষা করতে মায়াময় পৃথিবীকে?

টানটান উত্তেজনা...রোমখাড়া শিহরণ... আর দমবদ্ধ সাসপেন্স!

এটা কি অ্যাডভেঞ্চার?

এটা কি সায়েন্স ফিকশন?

এটা কি থ্রিলার?

-এটা একের ভেতর সব!!!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিয়ন্ড দ্য ম্যানমেইড ইউনিভার্স
ইংরেজি নাম beyond the manmade universe
লেখক তাসরুজ্জামান বাবু
প্রকাশনী সময় প্রকাশন
বিষয় সাইন্স ফিকশন
আইএসবিএন 9789849323372
পৃষ্ঠা সংখ্যা ১১০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
তা

লেখক সম্পর্কে

তাসরুজ্জামান বাবু

জন্ম : ৩১ জানুয়ারি, চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাবা : মৃত. আবু আশফাকুর রহমান অনু ।মা : তাহমিনা বেগম । লেখক ৩৫তম বিসিএস এর একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে সহকারী যন্ত্র প্রকৌশলী পদে কর্মরত আছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক । ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাট এ প্রশিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়