ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন

আফ্রিকা

মুওয়াহহিদ সাম্রাজ্যের ইতিহাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳333

৳ 45026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 117

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

উত্তর আফ্রিকার মুওয়াহহিদ সাম্রাজ্য মুরাবিত সাম্রাজ্যের একসাগর রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়; যে মুরাবিত সাম্রাজ্য প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন পৃথিবীখ্যাত বীর মুজাহিদ ও সুলতানরা। গ্রন্থটিতে মুওয়াহহিদ সাম্রাজ্যের বিস্তারিত ইতিহাস বর্ণিত হয়েছে। এতে তাদের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ইবনু তুমার্ত, তার ভ্রান্ত আকিদা এবং দাওয়াহর বুদ্ধিবৃত্তিক কর্মসূচির বর্ণনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে মুরাবিত সাম্রাজ্যে মুওয়াহহিদদের বিবাদের আলোচনা; তাদের হত্যাযজ্ঞ, রক্তপাত আর জনসাধারণের সম্মানহানির কথা।

গ্রন্থটিতে মুওয়াহহিদ সুলতানদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার পাশাপাশি মুওয়াহহিদ সাম্রাজ্যের রাজনৈতিক আদর্শ ও রাজকীয় রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়েছে।

মুওয়াহহিদরা কীভাবে ধীরে ধীরে তাদের ভ্রান্ত আকিদা থেকে সরে এসে সুলতান আবু ইউসুফ ইয়াকুব আল মানসুরের মতো মহান শাসকের হাতে ক্ষমতা তুলে দেয়, তারও বিবরণ তুলে ধরা হয়েছে। তাঁর আপ্রাণ চেষ্টা ছিল তাদের আকিদা-বিশ্বাস আহলুস সুন্নাতের কাছাকাছি নিয়ে আসা। অবশ্য একসময় মুওয়াহহিদরা তাদের ভ্রান্ত আকিদা থেকে অনেকটাই সরে আসে। কিন্তু সময়ের ব্যবধানে তাদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত, ক্ষমতার মোহ, সম্পদের লোভ আর বিলাসিতা ভর করে। দুনিয়ার অমোঘ বিধান হিসেবে লাঞ্ছনাকর পরাজয়ও ঘটে মুওয়াহহিদদের।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুওয়াহহিদ সাম্রাজ্যের ইতিহাস
ইংরেজি নাম muwahhid samrajjer etihas
লেখক ড. আলী মুহাম্মদ সাল্লাবি
প্রকাশনী কালান্তর প্রকাশনী
বিষয় আফ্রিকা,রাজনৈতিক ইতিহাস
পৃষ্ঠা সংখ্যা ২৪৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
ড. আলী মুহাম্মদ সাল্লাবি

লেখক সম্পর্কে

ড. আলী মুহাম্মদ সাল্লাবি

ফকিহ, রাজনীতিক ও বিশ্বখ্যাত ইতিহাসগবেষক। ইসলামের ইতিহাসের উপর বিশ্লেষণধর্মী তাত্ত্বিক গ্রন্থ রচনা করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন। এই মহা মনীষী ১৯৬৩ সনে লিবিয়ার বেনগাজি শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা বেনগাজিতেই করেন। যৌবনের প্রারম্ভেই গাদ্দাফির প্রহসনের শিকার হয়ে শায়খ সাল্লাবি আট বছর বন্দি থাকেন। মুক্তি পাওয়ার পর উচ্চ শিক্ষার জন্য তিনি সাউদি আরব চলে যান। মদিনা বিশ্ব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 333

৳ 45026% ছাড়