বিগ-ব্যাং থেকে আজকের পৃথিবী চৌদ্দশত কোটি বছরের সহজ ও সংক্ষিপ্ত ইতিহাস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বাংলায় লেখা বিজ্ঞান বইয়ের উপর বাঙালি পাঠকদের একটি পুরনাে অভিযােগ রয়েছে। সেটা হল—বিজ্ঞান নাকি এমনিতেই দুর্বোধ্য, তার ওপর রয়েছে লেখক বা অনুবাদকদের ভাষাগত মারপ্যাঁচ। দুইয়ে মিলে বাঙালি পাঠকদের জন্য নাকি বিজ্ঞান বােঝাটা দায় হয়ে পড়ে। আসলে বিজ্ঞান বােঝাটা মােটেও কঠিন কিছু নয় যদি সেটাকে সঠিক ও সহজভাবে উপস্থাপন করা যায়। দেখা গেছে, কেউ কেউ বিজ্ঞানে এতটাই পণ্ডিত যে, অধুনা বিজ্ঞানের সকল খবর সম্পর্কেই তারা ওয়াকিবহাল।
অপরদিকে তাদের কারও কারও অনেক প্রতিবেশি কর্তা সাহেবগণ এটাও জানেন না যে—পৃথিবীটা থালার মতাে চ্যাপ্টা নয়, বরং কমলালেবুর মতােই গােলাকার। জ্ঞানের এমন বৈষম্যের খানিকটা
বিজ্ঞানকে তাই সহজভাবে উপস্থাপন করে সবার কাছে পৌছে দেবার লক্ষ্যেই লেখকের এ ক্ষুদ্র প্রয়াস। এ গ্রন্থখানি বিগ-ব্যাং থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে—তার সহজ একটি বৈজ্ঞানিক চিত্র সবার নিকট ফুটিয়ে তুলতে সক্ষম হবে।
পাঠকগণ বইটি পড়তে পড়তে যতই সামনের দিকে এগিয়ে যাবেন, ততই বিষয়গুলাে ক্রমশ সহজতর হয়ে উঠবে এবং সবশেষে মহাবিশ্ব সম্পর্কে একটি পরিষ্কার রূপরেখা স্পষ্ট ধারণা লাভ করবেন।
বইয়ের তথ্য
| নাম | বিগ-ব্যাং থেকে আজকের পৃথিবী চৌদ্দশত কোটি বছরের সহজ ও সংক্ষিপ্ত ইতিহাস |
|---|---|
| ইংরেজি নাম | big_bang theke ajker prithibi choddoshoto koti bochorer sohoj o songkhipto itihas |
| লেখক | অনন্ত নিগার |
| প্রকাশনী | উৎস প্রকাশন |
| বিষয় | জ্যোতির্বিদ্যা ও মহাশূন্য বিজ্ঞান |
| আইএসবিএন | 9789849237914 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!