আজ আমাদের নিশিযাপনের আমন্ত্রণ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আপনাকে বলছি। না শুধু আপনাকে নয়, নিজেকেও বলছি। পরিষ্কার স্বচ্ছ এক আরশির সামনে দাঁড়ান। তার আগে নিজেকে একটু গুছিয়ে নিন। কী দেখতে পাচ্ছেন? নিজের প্রতিবিম্ব। একজন নিখুঁত মানুষের প্রতিবিম্ব। নিখুঁত! যদি সৃষ্টিকর্তা আপনাকে শারীরিক বা মানিসিক দিক দিয়ে ত্রুটিহীন করে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিখুঁত। এই জন্য কিন্তু আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ।
খুব ভালো করে নিজেকে দেখুন। কোনো অসঙ্গতি কি চোখে পড়ছে? পড়ছে না? কী ভাবছেন? আরশি তো আপনার বাহ্যিক রূপটিই দেখাবে। আপনার ভেতরের রূপটি কি ধরা পড়বে? না, পড়বে না। অন্তরের আপনাকে শুধুই আপনি চিনেন। নাকি চিনেন না? নিরালাতে যেয়ে দুইটি মিনিট বসে ভাবুন তো। আসলে আপনি কেমন? আপনার অস্তিত্বের সংজ্ঞাই বা কী?
গল্পটি তিনজন তরুণ-তরুণী এবং এক বৃদ্ধের। শেষ পর্যন্ত তারা কি উপলব্ধি করতে পারে নিজের অস্তিত্বকে? হয়তো পারে অথবা পারে না... জীবনটা যে এক টুকরো কাঁচের ঘর।
বইয়ের তথ্য
| নাম | আজ আমাদের নিশিযাপনের আমন্ত্রণ |
|---|---|
| ইংরেজি নাম | aj amader nishijaponer amontron |
| লেখক | সুফাই রুমিন তাজিন |
| প্রকাশনী | বুক স্ট্রিট |
| বিষয় | ইসলামী জীবন,সমকালীন চিন্তাভাবনা ও প্রসঙ্গ |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!