শাক-সবজি ও ফসলের চাষ

সহজ উপায়ে মাশরুম চাষ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳160

৳ 20020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"সহজ উপায়ে মাশরুম চাষ"বইটির প্রথমের কিছু অংশ:

মাশরুমকে ব্যাঙের ছাতা’ বলে ব্যঙ্গ করার দিন শেষ। এখন মাশরুম একটি উন্নতমানের পুষ্টিগুণ সমৃদ্ধ নতুন সবজি। আমাদের সুরক্ষায় মাশরুম চাষের উন্নয়ন দরকার। এর অধিকাংশ প্রজাতি উপকারী ছত্রাক, ইষ্ট ও পেনিসিলিয়ামের মত নানাবিধ দুরারােগ্য রােগের ওষুধ তৈরির উপকরণ। আজ অনেক ধরনের শিল্পের উপকরণও মাশরুম। বর্তমানে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়ে গবেষকরা বলেছেন ক্যানসার রােগের বিরুদ্ধে সুরক্ষায় মাশরুমের বিশেষ ভূমিকা আছে। তাই এই রােগের বিরুদ্ধে জীবনদায়ী ওষুধ তৈরি করতে ব্যবহৃত হচ্ছে মাশরুম। ‘এগারিক বা সর্বরােগহরা তৈরি করা যায় এই মাশরুম থেকে। তাই সব মিলিয়ে মাশরুম আজ গ্রামীণ প্রান্তিক অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার সূর্যোদয়।

যে মাশরুমের জনপ্রিয়তার শুরু হয়েছিল গ্রীক ও রােমান সভ্যতার আমল থেকে নিয়মিত মাশরুম চর্চার কাজ আরম্ভ হয় ফ্রান্সের চতুর্দশ লুইয়ের রাজত্বকালে। (১৬৩৮=১৭১৫) সেই মাশরুম সকলের কাছে। আজও বিশেষ পরিচিত। এটা শুধু স্বাদে গন্ধে লােভনীয় একটা সম্পূর্ণ নিরামিষ খাবারই নয়। এর খাদ্যগুণে মাছ, মাংসের সাথে পাল্লা দিতে পারে। মাশরুমের বাজার আজ সারা পৃথিবীব্যাপী বিস্তৃত। সারা বাংলাদেশে মাশরুমের দেশি-বিদেশি বাজার ক্রমশ বাড়ছে। বিজ্ঞানসম্মত প্রযুক্তি আয়ত্ব করে বেকার যুবক-যুবতীরা উদ্যোগী হয়ে এই চাষ করে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই তৈরি করে নিতে পারেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সহজ উপায়ে মাশরুম চাষ
ইংরেজি নাম sohoj upaye masrum cash
লেখক ড. মোঃ আখতার হোসেন চৌধুরী, বিপ্লব কুমার সাহা
প্রকাশনী প্রান্ত প্রকাশন
বিষয় শাক-সবজি ও ফসলের চাষ
আইএসবিএন 9848370293
পৃষ্ঠা সংখ্যা ১২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৩
ড. মোঃ আখতার হোসেন চৌধুরী

লেখক সম্পর্কে

ড. মোঃ আখতার হোসেন চৌধুরী

ড. মোঃ আখতার হােসেন চৌধুরী ১৯৬২ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন সুবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক কৃষি (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণীতে পঞ্চম, ১৯৮৫সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি রসায়ন বিভাগে মাস্টার্স ডিগ্রিতে প্রথম শ্রেনীতে প্রথম স্থান, ২০০০ সালে জাপানের হিরোসিমা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি এবং ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে পোস্ট ড...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 160

৳ 20020% ছাড়