ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

গল্পে গল্পে আল কুরআন সিরিজ (ফুল সেট)(১-১৫ খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1350

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খন্ড):

অভিভাবকগণ, আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার বায়না ধরে, কখনোও-বা কিছু পড়তে চায়। তখন আপনি কী করেন? কী গল্প শোনান?আচ্ছা, তাদের হাতে কি রূপকথার কোনো গল্পের বই তুলে দেওয়ার কথা ভাবছেন? তাহলে নিশ্চিত থাকুন- মনের অজান্তেই শিশুর মনে শিরক ও কুফরের বীজ বপন করে দিচ্ছেন।অথচ, পবিত্র কুরআনেই রয়েছে অসংখ্য চমৎকার কাহিনি, ভ্রমণ বৃত্তান্ত, পৃথিবীর সেরা ব্যক্তিদের জীবনী, মন্দ লোকদের করুণ ইতিহাস, শিক্ষামূলক ঘটনা, সঠিক পথে পরিচালিত করার দিক-নির্দেশনা, দুআ ও প্রার্থনা। এসবই আমাদের সন্তানদের আলোর পথ দেখিয়ে দিতে পারে।কুরআনুল কারিমের অনুপম কাহিনগুলো পড়ে আমাদের শিশুরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। শিশু মনে বিশ্বাসের পরশ বুলিয়ে দিতেই ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ।এই সিরিজে থাকছে ৫ টি বই। বইগুলো হল-

১/ ইবরাহিম আ. ও পাখিগুলো

২/ ইয়াসরিবের অধিবাসীরা

৩/ মৃত্যুপুরীতে একশো বছর

৪/ কারুনের ধন

৫/ গুহাবাসী যুবকেরা

গল্পে গল্পে আল কুরআন সিরিজ খন্ড (৬-১০):

বয়স: ৮-১২ বছর বয়সী শিশুদের উপযোগী

পৃষ্ঠার ধরণ: কালারফুল ইলাস্ট্রেটেড ছবি যুক্তএই সিরিজে থাকছে ৫ টি বই। বইগুলো হলো:

১. সোলায়মান আলাইহিস সালাম ও পিঁপড়ে বাহিনী

২. হাবিল-কাবিলের গল্প

৩. আকাশ থেকে নেমে এলো খাদ্য সম্ভার

৪. মুসা আলাইহিস সালাম ও জাদুকরগণ

৫. ইবরাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বিতর্কমনে আছে, স্কুলে থাকতে শিক্ষকদের মুখে শোনা গল্পগুলো কথা? ক্লাসের যে ছেলেটার পড়াশোনা একদমই ভালো লাগে না, সেও যখন শুনত স্যার এখন গল্প বলবে, পুরো মনোযোগ ঢেলে দিত।

আসলে যে কোনো কিছু শেখানোর জন্য গল্প দারুণ কাজ করে। শুধু স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য নয়, বড়দের ক্ষেত্রেও বেশ প্রভাব ফেলে। আল্লাহ তাআলা আমাদের এই মানবীয় স্বভাব জানেন। এজন্য দেখবেন, কুরআন জুড়ে অসংখ্য চমৎকার কাহিনী রয়েছে। নবীদের কাহিনী, ভালো মানুষদের কাহিনী, যুগের মন্দ লোকদের কাহিনী, বহু শিক্ষামূলক ঘটনা।

কুরআনীয় সেসব গল্প নিয়ে দারুণ কাজ করছেন শিশুতোষ লেখক জনাব শামীমুল বারী। ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজে একে একে তুলে আনছেন যেন গোটা কুরআনের গল্প! আলহামদুলিল্লাহ, এই সিরিজের নতুন ৫টি বই এখন বাজারে এসেছে। আমরা নিষ্কলুষ শিশু মনে ইসলামের বুনিয়াদী জ্ঞান ইনপুট দিতে চাই। ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজটি এই ভূমিকাই পালন করবে। এই সিরিজে কুরআন কারিমে বর্ণিত ঘটনাগুলোর শিশুতোষ উপস্থাপনা পাবেন। আমাদের বাচ্চাদের মানসে কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনার ইলাস্ট্রেটেড উপস্থাপনা তুলে ধরা হয়েছে। ৮-১২ বছর বয়সী শিশুদের জন্য দারুণ এক উপহার এই সিরিজ।

গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১১-১৫):

আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার বায়না ধরে, কখনো-বা কিছু পড়তে চায়। তখন আপনি কী করেন? কী গল্প শুনিয়ে দেন? আচ্ছা, তাদের হাতে কি রূপকথার কোনো গল্পের বই তুলে দেওয়ার কথা ভাবছেন? তাহলে নিশ্চিত থাকুন, মনের অজান্তেই শিশুর মনে শিরক ও কুফরের বীজ বপন করে দিচ্ছেন!অথচ, পবিত্র কুরআনে রয়েছে অসংখ্য চমৎকার কাহিনি, ভ্রমণবৃত্তান্ত, সেরা ব্যক্তিদের জীবনী, মন্দ লোকদের করুণ ইতিহাস, বহু শিক্ষামূলক ঘটনা, জীবনকে সঠিক পথে পরিচালনা করার দিকনির্দেশনা, দুআ ও প্রার্থনা—এ সবই আমাদের আলোর পথ দেখিয়ে দিতে পারে। কুরআনুল কারিমের অনুপম কাহিনিগুলো পড়ে আমাদের শিশুরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। শিশুমনে বিশ্বাসের পরশ বুলিয়ে দিতেই ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ।এ সিরিজ শিশুদের জন্য দারুণ এক উপহার। এটি তাদের সাহসী, আত্মবিশ্বাসী ও সত্যবাদীরূপে গড়ে উঠতে সহায়তা করবে—যাতে তারা নিজেদেরকে মা-বাবার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে পারে, ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গল্পে গল্পে আল কুরআন সিরিজ (ফুল সেট)(১-১৫ খণ্ড)
ইংরেজি নাম golpe golpe al quran series full set 1-15
লেখক মুহাম্মদ শামীমুল বারী
প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
মু

লেখক সম্পর্কে

মুহাম্মদ শামীমুল বারী

শিশু কিশোরদের ইসলামী বই বিষয়ক লেখক · প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশন্স

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,350