কওমী পাঠ্য কিতাব

মাদ্রাসার পাঠ্যবই সমূহের অন্তরালে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সমাজ সংস্কার আন্দোলনে সবচেয়ে বড় সহায়ক হ’ল ‘শিক্ষাব্যবস্থা’। গোলামী যুগে ইংরেজরা ঠিক এখানেই হাত দিয়েছিল। তারা তাদের শিক্ষাব্যবস্থার লক্ষ্য ঘোষণা করেছিল এই মর্মে যে, এর মাধ্যমে এ দেশের মানুষ রক্তে-মাংসে ভারতীয় থাকলেও মন-মানসিকতায় হবে ইংরেজ’। সেই লক্ষ্যে তারা প্রথমে শিক্ষাব্যবস্থাকে ‘সাধারণ শিক্ষা’ ও ‘ইসলামী শিক্ষা’ নামে দু’টি ধারায় ভাগ করে। অতঃপর সাধারণ শিক্ষাব্যবস্থা থেকে তারা ইসলামকে মুক্ত করে। যদিও মাধ্যমিক পর্যায়ে ইসলামের যৎসামান্য শিক্ষা বজায় রাখে। অতঃপর স্বাধীন বাংলাদেশে ১৯৭৭ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের জন্য লিখিত বাংলাদেশ স্কুল টেক্ষ্ট বুক বোর্ড কর্তৃক প্রকাশিত ‘ইসলাম ধর্ম শিক্ষা’ বইয়ের ১১৫ পৃষ্ঠায় ‘মযহাবের পার্থক্যের কারণ’ শীর্ষক আলোচনার শেষ দিকে ‘আহলেহাদীছ’ সম্পর্কে বলা হয়, ‘কুরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের অনুসারী মুসলমানদিগকে সুন্নী বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলা হয়। উলে−খিত চারিটি মযহাব (হানাফী, শাফেয়ী, মালেকী, হাম্বলী) কেয়াস ও রায় অর্থাৎ যুক্তি ও ব্যক্তিগত অভিমতের যথেষ্ট সাহায্য লওয়া হইয়াছে বলিয়া কিছুসংখ্যক ফকীহ ঐ সকল মযহাবের এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেন এবং হাদীসের উপর অধিকতর নির্ভরশীল মত প্রকাশ করেন। ফলে সুন্নী মুসলমানদের মধ্যে ‘আহলুল-হাদীস’ নামে পঞ্চম আর একটি দলের উদ্ভব হয়। এই দলের ইমামের নাম ইয়াহইয়া ইবনে আক্ছাম (মৃ. ২৪২ হি.) ও দাঊদ ইবনে আলী ইসফাহানী’। অতঃপর অনুশীলনীতে প্রশ্ন রাখা হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাআত কাহারা? আহলুল হাদীসের সাথে তাঁহাদের বিভেদ কিসের?’ এতে ইঙ্গিতে বুঝানো হ’ল যেন আহলেহাদীছরা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের বহির্ভূত কোন দল। অতএব তাদের সঙ্গে বিভেদ বা বিরোধটা কি, সেটাই এখন ঐ নবীন শিক্ষার্থীকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। যাদের মাথায় এখনো আহলেহাদীছ-হানাফীর কোন চিন্তাই ঢোকেনি.......

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মাদ্রাসার পাঠ্যবই সমূহের অন্তরালে
ইংরেজি নাম madrasar pattoboi somuher ontorale
লেখক মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
প্রকাশনী হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
বিষয় কওমী পাঠ্য কিতাব
পৃষ্ঠা সংখ্যা ২৮৯
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
সংস্করণ 2 · ২০২১ সাল
মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব

লেখক সম্পর্কে

মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব

বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব। ১৯৪৮ সালের ১৫ জানুয়ারী সাতক্ষীরার বুলারাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আহমাদ আলী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একজন বিখ্যাত আহলে-হাদিস আলেম ছিলেন। তাঁর শিক্ষাজীবনের শুরু সাতক্ষীরার কাকডাঙ্গা সিনিয়র মাদরাসা থেকে। এই প্রতিষ্ঠান থেকে তিনি দাখিল, আলিম ও ফাযিল এবং জামালপুর থেকে ১৯৬৯ সালে কামিল পরীক্ষা কৃতিত্বের সাথে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120