বিবিধ ধর্মীয় আইন ও বিধিবিধান

মুসলিম পরিবার আইনসমূহের ভাষ্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳400

৳ 50020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মুসলিম পরিবার আইনসমূহের ভাষ্য

বাংলাদেশের শরীয়ত প্রয়োগ আইনে বলা হয়েছে, মুসলিম ব্যক্তি ও পরিবারকে যে সকল বিষয় স্পর্শ করে সেসব বিষয়ে শরীয়তের বিধান প্রযুক্ত হবে। ছয়টি প্রসিদ্ধ ও বিশুদ্ধ হাদীস গ্রন্থের হাদীসসমূহ ইসলামী আইন বিশ্লেষণের প্রধান উৎস। এছাড়া রয়েছে ইসলামী আইনে বিশেষজ্ঞ ও ফকীহগণের রচিত অসংখ্য গ্রন্থ।

সেসবের মধ্যে উল্লেখযোগ্য— হিদায়া, শরহে বেকায়া, ফাতওয়ায়ে আলমগীরী, ফাতাওয়ায়ে শামী, বাদাউস সানায়, দুররুল মুখতার, দুররে মহতার, কানজুদ দাকায়েক, ফাতাওয়ায়ে কাজীখান, ফাতহুল কাদীর প্রভৃতি। এসব হাদীস ও ফিকাহ গ্রন্থের অধিকাংশই ক্রমে বাংলা ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে বেশ কিছু ইসলামী আইন এদেশে আগে থেকেই বিধিবদ্ধ হয়ে আছে।

আল্লাহর দেয়া বিধানের আলোকে এবং রাসূলুল্লাহ (সা.)-এর বাস্তাবয়ন অনুযায়ী সেসব আইন মুসলিম সমাজে প্রয়োগের ক্ষেত্রে ইসলামী জ্ঞানে ও আইনে পারদর্শী ব্যক্তিত্বের অভাব রয়েছে আমাদের দেশে। এ কারণে বিধিবদ্ধ ইসলামী আইনের সঠিক ব্যাখ্যা তথা ভাষ্য হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আইন অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্ব গাজী শামছুর রহমানের হাতেই এ কাজ সম্পন্ন হয়েছে।

গ্রন্থখানিতে সন্নিবেশিত অধ্যায়গুলোর দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই— পারিবারিক আদালত বিধিমালা, মুসলিম পারিবারিক আইন বিধিমালা, মুসলিম বিবাহ ও তালাক (রেজি.) আইন, মুসলিম বিবাহবিচ্ছেদ আইন, মুসলিম ব্যক্তিগত আইন (শরীয়ত) প্রয়োগ আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, যৌতুক নিরোধ আইন ১৯৮০, অভিভাবক ও প্রতিপাল্য আইন, নারী নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন ১৯৯৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ ও ২০১৩ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

আইন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের চাহিদা পূরণে এই গ্রন্থটি নিঃসন্দেহে প্রয়োজনীয় হিসেবে বিবেচিত হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মুসলিম পরিবার আইনসমূহের ভাষ্য
ইংরেজি নাম muslim poribar ainsomuher vasso
লেখক গাজী শামছুর রহমান
প্রকাশনী খোশরোজ কিতাব মহল
বিষয় বিবিধ ধর্মীয় আইন ও বিধিবিধান
আইএসবিএন 9844380997
পৃষ্ঠা সংখ্যা ২৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৩ সাল
গাজী শামছুর রহমান

লেখক সম্পর্কে

গাজী শামছুর রহমান

গাজী শামছুর রহমান (১৯২১ - ১৯৯৮) একজন স্বনামধন্য বাংলাদেশী আইনবিদ ও আইন সংস্কারক, বিচারক, ভাষাবিদ এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি বাংলায় আইন বিষয়ক গ্রন্থ রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। তার রচিত গ্রন্থ সংখ্যা শতাধিক। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন। ১৯২১ সালে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়ার চুকনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আলীগড় মুসলিম...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 400

৳ 50020% ছাড়