শিশু-কিশোর: বিবিধ

টিন এজ মন শরীর ও স্বাস্থ্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কৈশোর বা টিনএজ, যে অভিধাই আমরা দিই না কেন, জীবনের এই পর্যায়ে রয়েছে স্বাস্থ্য ও বাড়-বাড়নের নির্দিষ্ট চাহিদা এবং অধিকার। এ ছাড়া জ্ঞান ও কৌশল শেখার এ হচ্ছে সময়, ইমোশন কিভাবে সামলাতে হয়, সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়, এগুলো শেখারও এ হচ্ছে সময়। আর কিছু গুণ ও ক্ষমতা অর্জনেরও সময়: সেগুলো কৈশোরে ও প্রাপ্ত বয়সে পদার্পণের সময়কে উপভোগ করতে সাহায্য করে।

সব সমাজই স্বীকার করে যে একজন শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। শৈশব থেকে প্রাপ্তবয়সে উত্তরণের এই কালকে সংজ্ঞায়িত করা ও চিহ্নিত করার ক্ষেত্রে তারতম্য ঘটে সংস্কৃতিভেদে এবং কালক্রমে।

শৈশব থেকে প্রাপ্তবয়সে উত্তরণের কাল ক্রমে দীর্ঘ হচ্ছে, আরো স্পষ্ট হচ্ছে। অনেক দেশে বয়ঃসন্ধি ঘটে আরো আগে, যদিও সাধারণত ধনী দেশগুলোতে প্রথম ঋতুদর্শন ঘটে গড়ে ১২-১৩ বছরে। তরুণরা এখন শিক্ষণ ও প্রশিক্ষণে বেশি সময় ব্যয় করছে, তাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশারও পরিবর্তন হচ্ছে, গর্ভ নিরোধ আরো বেশি প্রাপ্তিসাধ্য, ফলে তরুণরা প্রাপ্তবয়সের ভূমিকা ও দায়িত্ব নিচ্ছে দেরিতে, যেমন পরিবার গঠন ও চাকরি করা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম টিন এজ মন শরীর ও স্বাস্থ্য
ইংরেজি নাম Teenage mon shorir o sastho
লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রকাশনী অনুপম প্রকাশনী
বিষয় শিশু-কিশোর: বিবিধ,স্বাস্থ্য বিষয়ক বিবিধ বই,বয়স যখন ১২-১৭
আইএসবিএন 9789844044838
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৬
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

লেখক সম্পর্কে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এমবিবিএস, এম ফিল। এফসিপিএস বর্তমানে বারডেম, ইব্রাহীম মেমােরিয়েল ডায়াবেটিক সেন্টার, ঢাকায় ল্যাবরেটরি সার্ভিসের ডিরেকটর। জন্ম সিলেট ১৯৪৭ সালে। লেখাপড়া শুরু সিলেটে শিশুস্কুলে এরপর রবি ঠাকুরের শান্তিনিকেতন পাঠভবনে, আবার দেশে স্কুল-কলেজে ও মেডিকেল কলেজে এবং পরে দেশে ও বিদেশে নানা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে। সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন ২০০৪ সালে। দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়