ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
মা হওয়ার প্রস্তুতি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
হ্যারল্ড উড হাসপাতাল, এসেক্স-এ যে দিন আমার প্রথম সন্তান জন্মায়, সে দিন আমি মর্মে মর্মে অনুভব করি পার্থক্যটা। ১৯৯৮ সালের এক বিশেষ দিন সেটি। যদিও ১৯৯৪ সাল থেকে ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতালে সিনিয়র হাউস অফিসার ও রেজিস্ট্রার হিসেবে কাজ করার সময় থেকেই আমি বুঝতে পারছিলাম ও সব দেশে হবু মায়েরা কী পরিমাণ সাহায্য পায়, কিন্তু আমার স্ত্রী গর্ভবতী হওয়ার আগে পর্যন্ত তার আসল স্বরূপটা আমি ধরতে পারিনি।
প্রেগন্যান্ট অবস্থায় আমার স্ত্রী একটু ব্যায়াম, একটু ভাললাগা ও বেশ খানিকটা প্রয়োজনের খাতিরে ঘুরে বেড়াত এখানে-সেখানে। কাজে-অকাজে। কিন্তু অ্যাডভান্স প্রেগন্যান্সিতেও ও কোথাও কোনও অসুবিধে বোধ করেনি। কারণ পথে-ঘাটে-দোকানে-বাসে, পরিচিত-অপরিচিত সবাই বাড়িয়ে দিতেন সাহায্যের হাত, উইশ করতেন, খবরাখবর নিতেন। মাদার কেয়ার, বুট্স, উলওয়ার্থ ইত্যাদি স্টোর থেকে ও যখন ফিরত, সঙ্গে থাকত ব্যাগভর্তি উপহার, ভাউচার, প্রেগন্যান্সি ও চাইল্ড কেয়ার সংক্রান্ত অজস্র রঙিন বই। এ সব দেখে, দেশে বড় হয়ে ওঠা, দেশের হাসপাতালে ডাক্তারি করা আমি এত অবাক হতাম যে বলার নয়।
আমাদের এখানে এ সবের চলই নেই। প্রেগন্যান্ট হওয়ার পর আনন্দ-উৎসবে সামিল হওয়া তোপরের কথা, মহিলারা কীভাবে নিজেদের বর্ধিত পেটটিকে ঢেকে রাখবেন, সেই চিন্তাতেই মশগুল থাকেন। বাসে-ট্রামে অসহ্য ভীড়ের মাঝে সচরাচর কেউ তাঁদের সিটটুকু ছেড়ে দেন না। ১০ কেজি জিনিস বইতে দেখলেও কেউ সাহায্যের জন্য হাত বাড়ান না। বিশেষ খাওয়া-দাওয়া, বিশেষ কিছু সুবিধে পাওয়া যে গর্ভবতী মায়েদের অধিকার, তা আমাদের দেশে খুব কম মানুষই জানেন। এমনকী স্ত্রীকে ওটি বা লেবার রুমে নিয়ে
বইয়ের তথ্য
| নাম | মা হওয়ার প্রস্তুতি |
|---|---|
| ইংরেজি নাম | ma howar prostuti |
| লেখক | ডা. সুদীপ বাসু, ড. সুজাতা মুখোপাধ্যায় |
| প্রকাশনী | অঙ্কুর প্রকাশনী |
| বিষয় | নারী ও শিশুর স্বাস্থ্য |
| আইএসবিএন | 9789849145424 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৬৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 268 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849145424 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!