দাওয়াত ও তাবলীগ

বিষয় ভিত্তিক জুমু'আর খুতবা (২য় খণ্ড)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳320

৳ 40020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 80

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিষয়ভিত্তিকজুমু'আরখুতবা(২য় খণ্ড)

দাওয়াতের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খুতবা বা বক্তৃতা। নবী ('আলাইহিস সালাম)-গণ খুতবা বক্তৃতার মাধ্যমে মানুষকে আল্লাহ্ তা'আলার দ্বীনের দিকে আহবান করতেন। তাঁদের উত্তরসূরী হিসেবে আলেম ওলামাগণও এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন। মহান আল্লাহ্ জুমু'আর দিনটিকে বিশেষ ফজিলতময় করেছেন। সাথে সাথে এ দিনে জুমু'আর সালাত ও খুতবাকে বাধ্যতামূলক করে দিয়েছেন।

জুমু'আর খুতবা আমাদের দেশে অধিকাংশ মসজিদে অগোছালোভাবে দেয়া হয়। এতে করে সাধারণ মুসল্লিগণ ধারাবাহিকভাবে কোনো বিষয়ে জ্ঞানার্জন করতে পারে না। আবার অধিকাংশ মসজিদে মূল খুতবা আরবীতে প্রদান করায় সাধারণ জনগণের জন্য তা বোধগম্য হওয়া দুস্কর হয়।

সম্মানিত খতিবগণের সময়ের স্বল্পতার কারণে বা পর্যাপ্ত গবেষণার রসদ না থাকায় অগোছালো খুতবা থেকে মুক্তি ও সাধারণ জনগণের বোধগম্য মাতৃভাষায় প্রদত্ত খুতবার মলাটবদ্ধ সংস্করণ "বিষয় ভিত্তিক জুমু'আর খুতবা"

গ্রন্থটি ড. মোহাম্মদ ইমাম হোসাইন (حفظه الله) প্রদত্ত খুতবার সংকলন। প্রায় ১০০টি বিষয়ে প্রদত্ত খুতবা নিয়ে মোট তিন খণ্ডে প্রকাশিত হবে অত্র গ্রন্থটি। যার ১ম ও ২য় খণ্ড প্রকাশিত হয়েছে ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণী বাজার রাজশাহী থেকে। فلله الحمد

বাকি ১টি খণ্ডও অচিরেই প্রকাশিত হবে ইন-শা-আল্লাহ

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিষয় ভিত্তিক জুমু'আর খুতবা (২য় খণ্ড)
ইংরেজি নাম bisoy vittik jumar khutba (2nd khondo)
লেখক ড. মোহাম্মদ ইমাম হোসাইন
প্রকাশনী ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
বিষয় দাওয়াত ও তাবলীগ
পৃষ্ঠা সংখ্যা ৩৮৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
ড. মোহাম্মদ ইমাম হোসাইন

লেখক সম্পর্কে

ড. মোহাম্মদ ইমাম হোসাইন

ড. মোহাম্মদ ইমাম হোসাইন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নুর আহমাদ, মাতার নাম আনোয়ারা বেগম। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে একাদশতম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আরবী ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান এ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 320

৳ 40020% ছাড়