ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী

আমার আম্মা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳216

৳ 30028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 84

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমার মরহুমা ‘মমতাময়ী মা’ সায়্যিদা খায়রুন্নেসা হিজরী সন অনুযায়ী ১৩৮৮ হি. জুমাদাল উখরা ও খৃষ্টাব্দ মোতাবেক ৩১ আগষ্ট, ১৯৬৮ সালে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। যিনি ছিলেন সৎস্বভাবী, খোদাভীরু ও ইবাদতগুজার মহীয়সী নারী। স্বরণীয় ব্যক্তিত্ব। তাঁর ব্যক্তিত্ব এ পৃথিবীর প্রতিটি গৃহবধুর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্তস্বরূপ। তাঁর দৃঢ় ঈমান, আল্লাহপ্রেম, দুনিয়াবিমুখতা ও আখিরাতের প্রতি আগ্রহ ছিল কল্পনাতীত। সর্বক্ষেত্রে দুনিয়ার ওপর দীনকে প্রাধান্য দেয়া ছিল তাঁর স্বভাবসুলভ আচরণ। দুনিয়ার ধন-সম্পদ, পদ-মর্যাদা ও সাজ-সজ্জার প্রতি ছিল প্রবল অনীহা। নামাযের প্রতি ছিল তাঁর অন্তর্নিহিত নিবেদন।

এক কথায় আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তরীকা অনুযায়ী চলাই ছিল যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। দীন ও দীনদার লোকদের প্রতি সম্মান প্রদর্শন ছিল তাঁর উত্তম আখলাকের এক অনুপম নিদর্শন। তৎকালীন ফেতনা-ফাসাদের যুগেও তাঁকে দেখে সহজেই অনুমান করা যেত, কেমন ছিলেন সাহাবী রমণীগণ ও ঈমানদার তাবেঈন ও তাবে’ তাবেঈন।

আম্মার ইন্তিকালের দু’মাস পরই মাসিক ‘রিযওয়ান’ নামক পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়, যা ছিল মূলত তাঁর জীবনী, জীবনের বিভিন্ন ঘটনা এবং তাঁর মূল্যবান বাণী ও রচনাবলীর আলোচনাসম্বলিত একটি সংখ্যা। অল্প ক’দিনের মধ্যেই মাসিক ‘রিযওয়ান’ নামক সে সংখ্যাটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং এর সবগুলো কপি বিক্রি হয়ে যায়। এমনকি আজও অনেকে অন্যান্য গ্রন্থের মত মাসিক রিযওয়ানের সেই সংখ্যাটিকে সংরক্ষণ করে রেখেছেন।

এখন যখন মরহুমার নির্বাচিত স্বরচিত দু’আর সংকলন (যা তাঁর জীবদ্দশায় প্রথমত ‘বাবে রহমত’ এবং পরবর্তীতে ‘কলীদে বাবে রহমত’ নামে দুই ভাগে প্রকাশিত ও জনপ্রিয় হয়েছিল) ভক্ত ও আগ্রহীদের আগ্রহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে ‘কলীদে বাবে রহমত’ নামে পুনঃপ্রকাশ করা হচ্ছে। এ সংখ্যাটিই পুনঃনিরীক্ষা, যাচাই-বাছাই ও সংযোজন-বিয়োজনসহ ‘যিকরে খায়ের’ নামে প্রকাশ করা হয়। এর সবগুলো লেখা তাঁর নিকটাত্মীয় এবং রাত-দিন তাঁকে যারা দেখেছেন- বংশের সে সকল লোকের রচিত। আর এ সবই ‘রিযওয়ান’ পত্রিকার বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছে।

তাই এ যুগেও আমি আশা করি, হযরত আবুল হাসান আলী নদভী রহ. এর ‘যিকরে খায়ের’ নামক গ্রন্থটি মূল্যবান হিসেবেই বিবোচিত হবে এবং আগ্রহভরে বারংবার পঠিত হবে। প্রতিদানস্বরূপ গ্রন্থের পাঠক-পাঠিকাদের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করতঃ জান্নাতে তাঁর মর্যাদা বৃদ্ধির জন্য দু’আ করার আবেদন রইল। আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমার আম্মা
ইংরেজি নাম amar amma
লেখক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ., হযরত মাওলানা আবদুল করীম
প্রকাশনী অতিক্রম
বিষয় জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী,ইসলামে নারী
আইএসবিএন 9789848873861
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা bangla & arabic
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৪
পৃষ্ঠা সংখ্যা112
ভাষাbangla & arabic
ISBN9789848873861
বান্ডিংhard cover
সা

লেখক সম্পর্কে

সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.

জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী বিষয়ক লেখক · প্রকাশক: অতিক্রম

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 216

৳ 30028% ছাড়